বাংলাদেশ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জবাবদিহির বিকল্প নেই

  • 5:59 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জবাবদিহির বিকল্প নেই, ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল, বাংলাদেশ

মেলবোর্ন, ৩ মে একটি স্বাধীনও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় জবাবদিহির সংস্কৃতি গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে‌ছেন সাংবাদিক নেতারা এবং বিশিষ্টজনেরা।

শ‌নিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন ক‌রে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ওঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

৩ মে বিশ্বব্যাপী পালিত হবে ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর আন্তর্জাতিকভাবে দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘শান্তিময় ভবিষ্যৎ গঠন: মানবতার সেবায় সাংবাদিকতা’।

তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের দিবসটির মূল সুর রাখা হয়েছে; ‘জবাবদিহি সংস্কৃতি প্রতিষ্ঠা করে স্বাধীনও দায়িত্বশীল গণমাধ্যম’। সভায় স্মরণ করা হয়,১৯৯১ সালে ইউনেস্কোর উইন্ডহুক ঘোষণার হাত ধরে এই দিবসের যাত্রা শুরু এবং ১৯৯৩সালে জাতিসংঘের সাধারণ পরিষদ একে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

​আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ের কঠিন বাস্তবতা তুলে ধরে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিপফেক প্রযুক্তি এবং ভুয়া তথ্যের ব্যাপক বিস্তার আজ সাংবাদিকতার পেশাদারিত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারের ফলে তথ্যপ্রবাহ বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে অপপ্রচার। এমন পরিস্থিতিতে সাংবাদিকতায় নৈতিকতা রক্ষা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি।

অনুষ্ঠানে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত২০২৫ সালের সূচকের তথ্য তুলে ধরে জানানো হয়, বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম থেকে পিছিয়ে ১৫২তম হয়েছে। তবে গণমাধ্যমের কাজের পরিবেশ উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে এই অবস্থার পরিবর্তন সম্ভব বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন,একটি আধুনিক রাষ্ট্রের চারটি স্তম্ভ রয়েছে। নির্বাহী, আইনওবিচার বিভাগ দৃশ্যমান হলেও গণমাধ্যম হলো অদৃশ্যমান চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ শক্তিশালী না হলে এবং অন্য তিনটি স্তম্ভ যথাযথ পৃষ্ঠপোষকতা না দিলে কোনো রাষ্ট্রকে পূর্ণাঙ্গ সভ্য রাষ্ট্র হিসেবে বিবেচনা করা যায় না।”

তিনি আরও মনে করেন, রাষ্ট্রের পূর্ণ বিকাশে গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই।

​সভায় বক্তারা একমত পোষণ করেন, গণমাধ্যম শুধু সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি রাষ্ট্র ও সমাজের দর্পণ হিসেবে কাজ করে। এই দর্পণ বা আয়নাকে স্বচ্ছ রাখা এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করাই এখনকার সবচেয়ে বড় লড়াই।

সাংবাদিক

আব্দুল হাই শিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকও সাংবাদিক নেতারাএসময় সভায় উপস্থিত ছিলেন। বিএফইউজেও ডিইউজে নেতৃবৃন্দের সঞ্চালনায় এই সভায় গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত অধিকারও নিরাপত্তার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।

 

শ্যামল সান্যাল, বাংলাদেশ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au