বিশ্ব

ভবানীপুরে মমতা ব্যানার্জীর আসনে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী

  • 5:01 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৪ বার
ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে শুভেন্দু, পেছনে মমতা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় নজরকাড়া লড়াই চলছে ভবানীপুর আসনে, যেখানে মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

প্রাথমিক গণনায় মমতা ব্যানার্জী এগিয়ে থাকলেও সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এখন এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। একসময় মমতার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত শুভেন্দু বর্তমানে বিজেপির প্রার্থী হিসেবে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা লড়াইটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

দুই হেভিওয়েট প্রার্থীই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচনের আগে ও পরে উভয়েই দাবি করেছেন, ভবানীপুর আসন শেষ পর্যন্ত তাদের দখলেই যাবে।

এদিকে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানেও তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, ভবানীপুরের ফলাফল শুধু একটি আসনের নয়, বরং রাজ্যের সামগ্রিক রাজনৈতিক চিত্রের দিকনির্দেশনা দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে শেষ পর্যন্ত এই আসনের ফল কোন দিকে যায়, সেদিকেই এখন সবার নজর।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au