খেলা

ভিনির শেষ মুহূর্তের গোলে শ্বাসরুদ্ধকর জয় ব্রাজিলের

  • 2:21 pm - March 21, 2025
  • পঠিত হয়েছে:৬৯ বার

সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিতে পরিণত হওয়া কলম্বিয়ার বিপক্ষে সুবিধা করতে পারছিল না ব্রাজিল। শেষ দুই দেখাতেই জয়বঞ্চিত (একটি করে জয় ও ড্র) ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একইসঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলেও দরিভাল জুনিয়রের শিষ্যদের ছিল বেগতিক অবস্থান। ইনজুরিপ্রবণ স্কোয়াড নিয়ে নেমে তারা আরও ত্রাহি দশায় পড়ে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল।

এর আগে ম্যাচের ৬ মিনিটে রাফিনহার চোখ ধাঁধানো স্পটকিকে এগিয়ে যায় ব্রাজিল।পরবর্তীতে ৪১ মিনিটে লুইজ ডিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া।

বিরতি থেকে ফিরে দু-দলের আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে ম্যাচ।সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি কোনো দলই।ম্যাচের অতিরিক্ত সময়ে ভিনিসিয়াসের দারুণ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্হানে উঠে এসেছে ব্রাজিল আর ১ ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্হান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

নিরাপত্তা শঙ্কায় মেসির ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত

মেলবোর্ন, ২৮ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির ৭০ ফুট উচ্চতার ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রবল বাতাসে ভাস্কর্যটি বিপজ্জনকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au