বিশ্ব

ন্যাটো টিকিয়ে রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ : জার্মান চ্যান্সেলর

  • 2:07 am - May 10, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
ফ্রিডরিখ মের্জ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে- ইরান যুদ্ধ ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর মতপার্থক্য বাড়লেও ন্যাটো জোটকে কার্যকর ও শক্তিশালী রাখতে ইউরোপ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

শনিবার সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ভবিষ্যতের জন্য ন্যাটো জোটকে টিকিয়ে রাখতে এবং আরও কার্যকর করতে বদ্ধপরিকর। মতবিরোধ থাকলেও আমাদের অভিন্ন নিরাপত্তা স্বার্থ রয়েছে।”

এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে ইউরোপের কয়েকটি দেশ সমর্থন না দেওয়ায় সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে জার্মানি, ফ্রান্স ও কয়েকটি ইউরোপীয় দেশ সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে।

এ প্রসঙ্গে ফ্রিডরিখ মের্জ বলেন, “আমরা জানি কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সবাই নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, এই সংঘাতের অবসান ঘটানো এবং ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো শুধু যুক্তরাষ্ট্রের নয়, পুরো ইউরোপেরও অভিন্ন নিরাপত্তা লক্ষ্য। তাই মতভেদ থাকলেও পশ্চিমা জোটের ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে পশ্চিমা বিশ্বে কৌশলগত অবস্থানের পার্থক্য বাড়লেও ইউরোপ এখনো ন্যাটোকে নিজেদের নিরাপত্তার মূল ভিত্তি হিসেবেই দেখছে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও জোট রক্ষায় ইউরোপ আপসহীন অবস্থান বজায় রাখতে চাইছে।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au