খেলা

নেশন্স লীগে জয় পেল ক্রোয়েশিয়া এবং জার্মানি

  • 2:05 am - March 22, 2025
  • পঠিত হয়েছে:৭২ বার
নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল। ছবি; সংগৃহীত

ফিক্সচারেই আভাস মিলেছিল নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়াতে যাচ্ছে ফাইনালের মতোই। গতকাল (বৃহস্পতিবার) রাতে ইউরোপের প্রায় সব জায়ান্টই মাঠে নেমেছিল। যেখানে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারল ফ্রান্স এবং ইতালির মাঠেই ঘুরে দাঁড়িয়ে জয় আদায় করে নিয়েছে জার্মানি। প্রায় ছয় মাস পর এদিন ফ্রান্স জাতীয় দলে ফিরেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু ক্লাব সতীর্থ লুকা মদ্রিচদের ক্রোয়াট বাহিনীর বিপক্ষে তাদের হার নিয়ে মাঠ ছাড়তে হলো।

ক্রোয়েশিয়া ২ : ০ ফ্রান্স

সেমিফাইনালে ওঠার লক্ষ্যে দুই দল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার মাঠ পলজুড স্টেডিয়ামে। ম্যাচটিতে সবদিক থেকেই আধিপত্য ছিল ফরাসিদের। কিন্তু সফরকারীরা ১৬টি শট নিয়েও গোল আদায় করে নিতে পারেনি। এর মধ্যে লক্ষ্যে ছিল ৬টি। অন্যদিকে, ৮টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে ক্রোয়েশিয়া। এ ছাড়া ফ্রান্সে দখলে বল ছিল ৬২ শতাংশ।

 

এই ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যেতে পারত ক্রোয়েশিয়া। তবে আন্দ্রে ক্রামারিচের পেনাল্টিতে নেওয়া দুর্বল শট পা দিয়ে ঠেকান ফরাসি গোলরক্ষক মাইক মাইগনান। ২৬তম মিনিটে পেরিসিচের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন আন্তে বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৬) বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ইভান পেরিসিচ। দ্বিতীয়ার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি। অন্যদিকে ফরাসি অধিনায়ক এমবাপে বেশ কয়েকটি শট নিলেও পরাস্ত হয়েছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচের কাছে। সেমিফাইনালে ওঠার পথে দ্বিতীয় সুযোগ পাবে ফ্রান্স। আগামী রোববার ফিরতি ম্যাচটি হবে তাদের মাঠেই। এর আগে ফরাসিদের বিপক্ষে প্রথম ৯ বারের দেখায় ক্রোয়েশিয়ার কোনো জয় ছিল না একটিও (৬ হার, ৩ ড্র)। এরপর কালকের ম্যাচসহ পরপর দুই ম্যাচেই দু’বারের বিশ্বকাপ জয়ীরা ক্রোয়াটদের কাছে হারল।

জার্মানি ২ : ১ ইতালি

মিলানের সানসিরোয় ইতালি আতিথ্য দিয়েছে জার্মানিকে। কিন্তু স্বাগতিক দর্শকদের স্বব্ধ করে দিয়ে ২-১ ব্যবধানে জিতে জার্মানরা সেমিতে ওঠার দৌড়ে এগিয়ে গেল। অথচ ম্যাচের মাত্র নবম মিনিটে গোল করেই লিড নিয়েছিল স্বাগতিক ইতালি। ডি-বক্সের ভেতর ঢুকে ডান পায়ের শটে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার সান্দ্রো তোনালি গোলটি করেন। সেই লিড পুরো প্রথমার্ধ জুড়েই ধরে রাখতে পেরেছিল স্বাগতিকরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে পাল্টে যায় চিত্র। সমতায় ফেরার পর লিড নিয়েই জার্মানি শেষ পর্যন্ত মাঠ ছাড়ে। ৪৯ মিনিটে জসুয়া কিমিচের ক্রসে হেড দিয়ে প্রথম সমতা টানেন ফরোয়ার্ড টিম ক্লাইনডিন্সট। এরপর ৭৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন লেয়ন গোরেটজ্কা। এবারও বলের যোগান আসে কিমিচের কাছ থেকে। তার ক্রস পেয়ে প্রথম গোলের মতোই হেড দিয়ে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জয়সূচক গোলটি করেন। এই হারে কার্যত সেমিতে ওঠার সমীকরণ কঠিন করে তুলল ইতালি। রোববার পরের ম্যাচ যে আবার চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au