খেলা

পাকিস্তানের টি টোয়েন্টি ইতিহাসে দ্রুত সেঞ্চুরির মালিক হাসান নওয়াজ

  • 4:40 am - March 22, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার

ভাগ্যগুণে তৃতীয় সুযোগটা পেয়েছিলেন হাসান নওয়াজ। নইলে প্রথম দুই ম্যাচে জোড়া শূন্য পাওয়ার পর এ সিরিজে আর তাঁর মাঠে নামার কথা ছিল না। তবে শেষ পর্যন্ত সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন নওয়াজ। ৪৪ বলে ১০০ করে টি২০ ফরম্যাটে হয়েছেন পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান। ভেঙে দিয়েছেন বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড।

সে সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয়। তাঁর অপরাজিত সেঞ্চুরিতে কিউইদের ২০৪ রান ৪ ওভার হাতে রেখে মাত্র ১ উইকেট হারিয়ে টপকে গেছে পাকিস্তান।

প্রথম ম্যাচে ২ বলে শূন্য ও পরের ম্যাচে ৩ বলে শূন্য রানে আউট হওয়া নওয়াজ গতকাল নেমেছিলেন একটি রানের আশায়। সেই ১ রান তো নিয়েছেনই, সঙ্গে করেছেন রেকর্ড সেঞ্চুরিও। ৯ উইকেটের জয়ের পর হাসিমুখে সে কথাই বলেছেন নওয়াজ, ‘একটা ভাবনা আমার মাথায় ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১ রান করতে হবে। সেটা পাওয়ার পর আমি স্বস্তি অনুভব করেছি এবং চাপ কেটে গেছে।’

আর তৃতীয় সুযোগের জন্য ধন্যবাদ দিয়েছেন অধিনায়ক আগা সালমান ও সহ-অধিনায়ক সাদাব খানকে, ‘প্রথম দুই ম্যাচে যেভাবে আউট হয়েছি, তাতে বেশ হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অধিনায়ক ও সহ-অধিনায়ক আমাকে সমর্থন দিয়ে গেছেন। তারা বলেছেন, আমি ম্যাচ উইনার, এটাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে।’

ইডেন পার্কে তৃতীয় টি২০তে মার্ক চ্যাপম্যানের ৪৪ বলে ৯৪ রানের ইনিংসে ২০৪ রান তোলে কিউইরা। জবাব দিতে নেমে ৫.৫ ওভারে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ৭৪ রান তুলে নেন। ২০ বলে ৪১ রান করে হারিস আউট হলেও নওয়াজ অধিনায়ক সালমানকে নিয়ে ম্যাচ জিতিয়ে আসেন। নওয়াজ ৪৫ বলে ১০৫ এবং সালমান ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au