বিশ্ব

মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলের মৃত্যু

  • 10:17 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:২১ বার
প্রতীক ইয়াদভ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ও উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং ইয়াদভের ছোট ছেলে প্রতীক ইয়াদভ মারা গেছেন। বুধবার ভোরে অসুস্থ অবস্থায় তাকে লক্ষ্ণৌর সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, হঠাৎ করেই প্রতীক ইয়াদভের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

লক্ষ্ণৌ সিভিল হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. দেবেশ চন্দ্র পান্ডে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে প্রতীক ইয়াদভকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত হন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

প্রতীক ইয়াদভ ছিলেন মুলায়ম সিং ইয়াদভের দ্বিতীয় স্ত্রী সাধনা গুপ্তার ছেলে এবং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ ইয়াদভের সৎভাই। মুলায়ম সিং ইয়াদভ ও সাধনা গুপ্তা দুজনই ২০২২ সালে মারা যান।

রাজনীতির বাইরে থাকলেও প্রতীক ইয়াদভ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শরীরচর্চা ও ফিটনেস নিয়ে তার আগ্রহ ছিল বেশ পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত শরীরচর্চা সংক্রান্ত ছবি ও ভিডিও শেয়ার করতেন।

তার স্ত্রী অপর্ণা ইয়াদভ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী হিসেবে পরিচিত। সম্প্রতি তাদের ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়েও বিভিন্ন আলোচনা সামনে আসে।

প্রতীক ইয়াদভের আকস্মিক মৃত্যুতে উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সমাজবাদী পার্টির নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এই শাখার আরও খবর

চিন্ময়ের জামিন ঘিরে সহিংসতার মামলা তদন্ত করবে পিবিআই

মেলবোর্ন, ১৩ মে-  চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও আইনজীবী হত্যার ঘটনায় দায়ের হওয়া…

নন্দীগ্রাম নয়, মমতাকে হারানো আসন থেকে বিধায়ক হলেন শুভেন্দু

মেলবোর্ন, ১৩ মে- পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার সদস্য হিসেবে ভবানীপুর কেন্দ্র থেকে শপথ গ্রহণ করেছেন। যদিও এবারের নির্বাচনে তিনি নন্দীগ্রাম ও কলকাতার ভবানীপুর-দুই…

ভারতে লাফিয়ে বাড়ল স্বর্ণ ও রুপার দাম

মেলবোর্ন, ১৩ মে- ভারতে স্বর্ণ ও রুপার আমদানি শুল্ক বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর দেশটির বাজারে মূল্যবান এই দুই ধাতুর দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।…

সাদা-কালো করা হচ্ছে চিপসের প্যাকেট, কারণ কী

মেলবোর্ন, ১৩ মে-  ইরান যুদ্ধ ঘিরে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া সংকটের প্রভাব এবার পৌঁছে গেছে জাপানের খাদ্যপণ্য শিল্পেও। কাঁচামাল ঘাটতির কারণে দেশটির জনপ্রিয় স্ন্যাকস…

কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত কে হতে পারেন?

মেলবোর্ন, ১৩ মে- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে রাজনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। ক্ষমতাসীন লেবার পার্টির ৮০ জনের বেশি সংসদ সদস্য মনে করছেন, স্টারমার দেশ পরিচালনা…

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে

মেলবোর্ন, ১৩ মে- ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় দ্রুত বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, যুদ্ধ ও সামরিক প্রস্তুতিতে এখন পর্যন্ত প্রায় ২৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au