বিশ্ব

ফিলিপাইনের সিনেট ভবনে গুলির শব্দ, আতঙ্কে বিশৃঙ্খলা সৃষ্টি

  • 2:30 am - May 14, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ১৪ মে- ফিলিপাইনের সিনেট ভবনে হঠাৎ গুলির শব্দে তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সিনেটর রোনাল্ড দেলা রোসা–কে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটে।

বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেট ভবনের ভেতরে অবস্থানরত দেলা রোসাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে গুলি চালানোর আগেই তাকে ভবনের অন্য একটি অংশে সরিয়ে নেওয়া হয়েছিল। কে বা কারা তাকে সরিয়ে নেয় কিংবা কারা গুলি চালায়, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পরপরই সিনেটের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভবনের ভেতরে থাকা সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেন। ভবনের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা যায়। পরে তা আরও বেড়ে এক ডজনের বেশি গুলির শব্দে পরিণত হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ও আশপাশে গুলির শব্দ শোনা যাচ্ছিল বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।

এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত সিনেটর রোনাল্ড দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই তিনি সিনেট ভবনের ভেতরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

ঘটনার পর ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভে উত্তেজনা

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au