খেলা

মারা গেলেন কিংবদন্তি বক্সার জর্জ ফোরম্যান

  • 7:33 pm - March 22, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার

দুই বারের হেভিওয়েটে বিশ্ব চ‍্যাম্পিয়ন জর্জ ফোরম্যান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। কিংবদন্তি এই বক্সার নিজ বাড়িতেই মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে জানানো হয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ ফোরম‍্যান মারা গিয়েছেন। ২১ মার্চ তিনি মারা যান। সেই সময় পরিবার তাঁর পাশেই ছিল। উনি যেমন একজন ভাল স্বামী তেমনি একজন ভাল বাবাও।

প্রসঙ্গত, মহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’–এ লড়েছিলেন এই বক্সার। ফোরম্যানের পরিবারের তরফে আরো জানানো হয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গিয়েছেন।

১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন হন। হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন কিংবদন্তি মোহাম্মদ আলির কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। পরে রিংয়ে ফেরেন ১৯৯৪ সালে।

সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ফোরম্যানের দখলে। খেতাব জিতেছিলেন ৪৬ বছর ১৬৯ দিন বয়সে। তার কেরিয়ার রেকর্ড ৭৬–৫। তার মধ্যে ছিল ৬৮টি নকআউট।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au