বাংলাদেশ

ভিসি নিয়োগ ঘিরে উত্তপ্ত ডুয়েট, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে তীব্র উত্তেজনা

  • 8:06 pm - May 17, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
ডুয়েটে ভিসি প্রত্যাখ্যানের আন্দোলন: বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ মে- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলমান আন্দোলন রোববার সহিংস রূপ নেয়। অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর পুরো ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট শাখা ও মহানগর ছাত্রদলের কিছু নেতা-কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করে। এতে পুরো ডুয়েট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলার ঘটনায় আহত কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা, একাডেমিক পরিবেশ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। তাই ডুয়েটের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দিতে হবে।

শিক্ষার্থীদের দাবি, তারা গত চার দিন ধরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলেন। কিন্তু আন্দোলন দমনে ভয়ভীতি ও হামলার পথ বেছে নেওয়া হয়েছে। তারা হামলার বিচার এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের ঘটনার তদন্ত দাবি করেছেন।

এদিকে ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au