খেলা

আইপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানে থাকবেন যারা!

  • 7:59 pm - March 22, 2025
  • পঠিত হয়েছে:২৩১ বার

আইপিএলের ১৮ তম আসর শুরু হচ্ছে আজ। খেলা শুরুর আগে হবে জাঁকজমক অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীদের চোখধাঁধানো পারফরম্যান্সে শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র‍্যাপার করণ আউজলার মতো বলিউড সংগীতশিল্পীরা। অভিনেত্রী দিশা পাটানি নাচবেন এই অনুষ্ঠানে। পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, অভিনেতা বরুণ ধাওয়ান ও সঞ্জয় দত্ত।

অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খান তার দল কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ও দলকে অনুপ্রাণিত করতে আসবেন।

‘সিকান্দার’–এর প্রচারকাজের জন্য মঞ্চে উঠবেন মেগাস্টার সালমান খান।
অতিথিদের মধ্যে অনুষ্ঠানে থাকবেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা, আয়ুষ্মাস খুরানা।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
তবে মঞ্চের সামনে বসে অনুষ্ঠান উপভোগ করতে দর্শকদের গুণতে হবে সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au