খেলা

আইপিএলে চোখ ধাঁধানো উদ্ধোধনী অনুষ্ঠান সঞ্চালক শাহরুখ খান

  • 2:39 am - March 23, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে, আইপিএলের ১৮তম মৌসুমের প্রথম ম্যাচটা ইডেন গার্ডেনে হচ্ছে। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে মাঠের লড়াইয়ের আগে হয়ে গিয়েছে চোখ ধাঁধানো এক উদ্বধোনী অনুষ্ঠান। যেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাইট রাইডার্সের স্বাত্বাধিকারী শাহরুখ খান।

শাহরুখ প্রথমে একে একে আসরের ১০টি দলের নাম ঘোষণা করেন। এরপর বাংলার মেয়ে শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকেন তিনি। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গান হিন্দি সিনেমার প্লে-ব্যাক কুইন শ্রেয়া। সব শেষে বিখ্যাত সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গান।

শ্রেয়া গান গেয়ে যাওয়ার পর মঞ্চে উঠেন দিশা পাটানি। নিজের সিনেমার গানে নাচেন এই বলিউড নায়িকা। দিশার নাচের পর গান গাইতে উঠলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গান তিনি।

নাচ, গানের পর আবার দৃশ্যপটে শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে মঞ্চে আসার অনুরোধ করেন তিনি। এরপর নিজ দলের রিঙ্কু সিংকে ডাকেন। এই দুই ব্যাটসম্যানের সঙ্গে খুনসুটিতে মাতেন বলিউড কিং। এরপর এই অভিনেতা রিঙ্কুর সঙ্গে নাচেন, যা দেখে হেসে ফেলেন কোহলি। পরে নাচার জন্য শাহরুখ অনুরোধ করেন কোহলিকে। তাদের নাচ দেখে গোটা স্টেডিয়াম কড়াতালিতে ভরে উঠে।

এরপর ট্রফি নিয়ে মঞ্চে উঠেন কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে ও বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। সেখানে কোহলিকে টানা ১৮ বছর আইপিএল খেলার জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। তার পরে কেক কাটেন সবাই মিলে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au