ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন
মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ্যে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি দেখা গেছে।…
মেলবোর্ন, ১৯ মে- ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশটির ক্রীড়াঙ্গনের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব মাইক স্মিথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে ইংল্যান্ডের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (১৮ মে) ওয়ারউইকশায়ার ও গ্ল্যামারগনের মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরুর আগে এডজবাস্টন স্টেডিয়ামে খেলোয়াড়, কোচ ও ম্যাচ কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই কিংবদন্তি ক্রিকেটারের প্রতি শ্রদ্ধা জানান।
ডানহাতি ব্যাটার মাইক স্মিথ ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে ২৫টি টেস্টে তিনি অধিনায়কত্ব করেন। ১৯৫৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এডজবাস্টনেই তার টেস্ট অভিষেক হয়েছিল। দীর্ঘ ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির সাহায্যে মোট ২ হাজার ২৭৮ রান করেন।
ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সালে তাকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ‘অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার’ বা ওবিই উপাধিতে ভূষিত করা হয়।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও উজ্জ্বল ছিলেন মাইক স্মিথ। ওয়ারউইকশায়ারের হয়ে ১৯৫৬ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা ১৯ বছর খেলেছেন তিনি। ১৯৫৭ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত দলটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার পরিসংখ্যান আরও বিস্ময়কর। ৬৩৭ ম্যাচে প্রায় ৪০ হাজার রানের মালিক ছিলেন তিনি। ৩৯ হাজার ৮৩২ রান নিয়ে তিনি এখনো ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অন্যতম শীর্ষস্থানীয় ক্রিকেটার হিসেবে বিবেচিত হন।
শুধু ক্রিকেট নয়, রাগবিতেও দেশের প্রতিনিধিত্ব করেছিলেন মাইক স্মিথ। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও লেস্টারের হয়ে রাগবি ইউনিয়ন খেলার পাশাপাশি ১৯৫৬ সালে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ড জাতীয় রাগবি দলের জার্সিতেও মাঠে নামেন তিনি।
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ও আন্তর্জাতিক রাগবি—দুই খেলাতেই প্রতিনিধিত্ব করা সর্বশেষ ক্রীড়াবিদ ছিলেন মাইক স্মিথ। তার মৃত্যুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, সাবেক ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au