বাংলাদেশ

এ বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিবে দুবাই

  • 12:54 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
এ বছর বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিবে দুবাই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মে- সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক দুবাই ট্যাক্সি কোম্পানি চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে সর্বশেষ ধাপে নতুন করে ১ হাজার ৫০০ চালক নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার রাজধানীর ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে দুবাই ট্যাক্সি কোম্পানির একটি প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগে ধারাবাহিক আগ্রহ দেখানোর জন্য দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য এ ধরনের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।

তিনি নিয়োগ কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বিক সহায়তার আশ্বাস দেন।

একই সঙ্গে দুবাইয়ে পৌঁছানোর পর প্রশিক্ষণকালীন সময়ে নিয়োগপ্রাপ্ত চালকদের জন্য বেতন ও ভাতার ব্যবস্থা করার অনুরোধ জানান উপদেষ্টা। এছাড়া চালকদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ ‘হোয়াইট কলার’ পেশাজীবী নিয়োগের বিষয়টিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি।

তারা বলেন, বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা, পরিশ্রম ও দায়িত্বশীলতার কারণে নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলভাবে চালক হিসেবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তারা।

প্রতিনিধিদল আরও জানায়, যোগ্য বাংলাদেশি চালক বাছাই ও সাক্ষাৎকার কার্যক্রম আগামীকাল থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হবে।

এদিকে বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দুবাইগামী বাংলাদেশি কর্মীদের উচ্চ অভিবাসন ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বিদেশগামী অধিকাংশ কর্মী নিম্নআয়ের পরিবারের সদস্য। অনেকেই ঋণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করেন। তাই দুবাইয়ে যেতে অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে নামিয়ে আনার জন্য প্রতিনিধি দলের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোক্তার আহমদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন প্রতিনিধিরা এবং মন্ত্রণালয়ের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় একটি ইসলামিক সেন্টারের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্যান ডিয়েগো শহরে সংঘটিত এই হামলায় মসজিদের একজন নিরাপত্তাকর্মীসহ…

পর্নোগ্রাফি মামলায় মাওলানা মিরাজ আহমেদ গ্রেপ্তার

মেলবোর্ন, ১৯ মে- নাটোরের সিংড়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার…

ইরানে নতুন হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প, চলছে সমঝোতার চেষ্টা

মেলবোর্ন, ১০ মে- ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার তিনি ইরানে…

নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ১৯ মে- বিশ্বকাপকে সামনে রেখে বহুল প্রতীক্ষিত ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দল ঘোষণার আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল…

বাংলাদেশের অর্থনীতিকে ‘ঋণের ফাঁদে’ ফেলতে পারে মার্কিন চুক্তি: বিশ্লেষণ

মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট চুক্তিগুলো দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের ওপর আরও নির্ভরশীল করে তুলতে পারে এবং পোশাকশিল্প, বিমান…

ইরানে ফের যুদ্ধের প্রস্তুতি, সাধারণ নাগরিকরাও প্রশিক্ষণ নিচ্ছেন

মেলবোর্ন, ১৯ মে- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কার মধ্যে ইরানে সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ্যে সামরিক প্রশিক্ষণ কর্মসূচি দেখা গেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au