বাংলাদেশ

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা, শৌচাগার থেকে উদ্ধার বিচ্ছিন্ন মাথা

  • 10:26 pm - May 19, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
হত্যা ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ মে-  রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর শিশুটির বিচ্ছিন্ন মাথা বাসার শৌচাগার থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে।

নিহত শিশুর নাম রামিসা আক্তার। সে পরিবারের সঙ্গে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় বসবাস করত। তার বাবা আবদুল হান্নান মোল্লা।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে রামিসাকে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পরে বাসার শৌচাগার থেকে সেই বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পল্লবী থানা পুলিশ। পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির বলেন, “আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ চিৎকার শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা শিশুটির রক্তাক্ত মরদেহ দেখতে পান। এমন ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, হত্যার ঘটনায় পারিবারিক, ব্যক্তিগত কিংবা অন্য কোনো বিরোধ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au