নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…
মেলবোর্ন, ২০ মে- ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে সাতক্ষীরার এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষকের নাম গৌরাঙ্গ সরকার। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে সদর থানায় নিয়ে যায় পুলিশ।
বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, গত রোববার নবম শ্রেণির একটি গণিত ক্লাসে পাঠদানকালে শিক্ষক গৌরাঙ্গ সরকার আজান ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, তিনি পশ্চিমবঙ্গের মসজিদে মাইকে আজান বন্ধের প্রসঙ্গ টেনে বাংলাদেশেও উচ্চস্বরে আজান বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন। পাশাপাশি মহানবী (সা.)-এর ব্যক্তিগত জীবন নিয়েও কটূক্তি করেন বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
বিষয়টি প্রথমে গোপন থাকলেও মঙ্গলবার শিক্ষার্থীরা স্থানীয়দের কাছে ঘটনাটি জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় মুসল্লি, অভিভাবক ও ধর্মীয় নেতারা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমান অভিযোগ করে বলেন, একজন শিক্ষক শ্রেণিকক্ষে দাঁড়িয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au