বাংলাদেশ

ভারতীয় নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন শর্ত

  • 12:48 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ভারত-বাংলাদেশের পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- ভারতের নাগরিকত্ব পেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। নতুন এই নিয়ম অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান কিংবা আফগানিস্তানের কোনো নাগরিক ভারতে নাগরিকত্বের আবেদন করতে চাইলে তাকে নিজের দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে এবং এ বিষয়ে একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করেছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন বিধান অনুযায়ী, ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজ দেশের বৈধ কিংবা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকা যাবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো আবেদনকারীর কাছে বৈধ পাসপোর্ট থাকলে তাকে সেই পাসপোর্টের নম্বর, কবে ইস্যু করা হয়েছে এবং এর মেয়াদ কতদিন রয়েছে, সে সম্পর্কিত তথ্য দিতে হবে। একই সঙ্গে লিখিত ঘোষণাপত্রে উল্লেখ করতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তিনি নিজের কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট বা সুপারের কার্যালয়ে জমা দেবেন।

ভারতের কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। এতে বলা হয়েছে, নতুন অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে সংযোজিত হবে। এই ১সি তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য, যারা ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে চান।

ভারতে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ জারি করা হয়েছিল ২০১৯ সালে। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রবিহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।

ভারত সরকার বলছে, নতুন এই সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট ও নথিভিত্তিক করা হবে। বিশেষ করে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টের অবস্থা পরিষ্কারভাবে জানানো এবং নাগরিকত্ব পাওয়ার পর তা জমা দেওয়ার বাধ্যবাধকতা নিশ্চিত করতেই এই বিধি সংশোধন করা হয়েছে।

এই শাখার আরও খবর

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au