বাংলাদেশ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য

  • 3:33 am - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে-  ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেছেন, যারা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় পড়েন না, তাদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে সরাসরি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। তার এই মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন ও সীমান্ত অঞ্চলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (২০ মে) নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, “ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট” নীতির মাধ্যমেই অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা করা হবে। তিনি দাবি করেন, ভারত সরকারের পক্ষ থেকে গত বছরের ১৪ মে রাজ্য সরকারকে নির্দেশনা পাঠানো হয়েছিল, যাতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। তবে আগের সরকার সেই আইন কার্যকর করেনি বলেও অভিযোগ তোলেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার এখন সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি আনতে প্রথম ধাপে ২৭ কিলোমিটার এলাকায় প্রয়োজনীয় সরকারি ও ব্যক্তিগত জমি বিএসএফ ও ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার দ্রুত সেই কাজ শেষ করতে চায় এবং সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করবে।

বৈঠকে তিনি আরও দাবি করেন, সিএএ-এর আওতায় যারা পড়বেন না, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে পুরোনো নাম ‘বিডিআর’ বলেও উল্লেখ করেন, যা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা গেছে।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। তবে মুসলিম সম্প্রদায় এই আইনের আওতায় না থাকায় আইনটি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ এবং নাগরিকত্ব ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার নিজেদের কঠোর অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে, এই ধরনের বক্তব্য সীমান্ত পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au