বাংলাদেশ

'ক্ষমা চাইলেও রক্ষা হয়নি'

শিক্ষকের দাবি: ‘সহকর্মীদের ষড়যন্ত্রে বলির পাঁঠা আমি’

  • 3:54 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকার গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাতক্ষীরার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকারকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিদ্যালয় প্রাঙ্গণে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি ঘিরে সামনে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগও।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে নবম শ্রেণির ক্লাসে ধর্মীয় বিষয়ে মন্তব্য করেন শিক্ষক গৌরাঙ্গ সরকার। কয়েকজন শিক্ষার্থী বিষয়টি বাইরে জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর জেরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন বহিরাগত যুবক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক মিলনায়তনে তাঁকে মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্য শিক্ষকেরা গৌরাঙ্গ সরকারকে সবার সামনে ক্ষমা চাইতে বলেন। অভিযোগ রয়েছে, তিনি মাইকে নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গেলে আবারও উত্তেজিত জনতা তাঁকে মারধর শুরু করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুর রউফ নামে এক ব্যক্তি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করেন। বুধবার ওই মামলায় গৌরাঙ্গ সরকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

তবে ঘটনাটিকে ঘিরে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও উঠেছে। কয়েকজন শিক্ষক ও অভিভাবকের দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অপর এক শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জেরেই ঘটনাটি বড় আকার ধারণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, অংকের ক্লাস শেষে ভারতের পশ্চিমঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও মুসলিমদের কোরবানি প্রসঙ্গে কথা বলতে গিয়ে গৌরাঙ্গ স্যার বিতর্কে জড়িয়ে পড়েন। পরে তাঁর বক্তব্য বিকৃতভাবে বাইরে ছড়িয়ে দেওয়া হয়।

ক্রীড়া শিক্ষক আনোয়ার হোসেন বলেন,’সকালে কয়েকজন বহিরাগত এসে স্যারকে চড়-থাপ্পড় মারেন। পরে তাঁকে কান ধরে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু তিনি প্রকৃত ঘটনা বলতে গেলে আবারও হামলা হয়।’

আদালত চত্বরে অভিযুক্ত শিক্ষক গৌরাঙ্গ সরকার দাবি করেন, “আমি পশ্চিমবঙ্গে মুসলিমদের কোরবানি বন্ধের সমালোচনা করেছিলাম। কিন্তু আমার বক্তব্য ঘুরিয়ে ছড়ানো হয়েছে। শিক্ষকদের দলাদলির বলির পাঁঠা বানানো হয়েছে আমাকে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান বলেন, “ধর্ম অবমাননাকর মন্তব্যে স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।”

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, “ধর্ম ও ধর্মীয় জনগোষ্ঠীকে হেয় করার অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au