বাংলাদেশ

বনশ্রীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসাছাত্র গ্রেপ্তার

  • 7:59 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
বনশ্রীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসাছাত্র গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মে- ঢাকার বনশ্রী এলাকায় ১০ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিহাব হোসেন (১৯) নামে এক মাদরাসাছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, রামপুরা থানার একটি দল মঙ্গলবার রাতে পাবনার বেড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বনশ্রীর সি ব্লকে অবস্থিত আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যুর ঘটনায় তদন্ত করতে গিয়ে যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়।

গত মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে শিশুটি আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে পুলিশ মাদরাসাটিতে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুরতহাল প্রতিবেদনের সময় শিশুটির শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পান তদন্ত কর্মকর্তারা। পরে মাদরাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, এর আগেও শিহাবের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের আরও চার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় বুধবার শিশুটির মা মোছাম্মৎ টুকু আরা খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর অধীনে শিহাব ও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশের দাবি, আব্দুল্লাহর মৃত্যুর আগেই শিহাব মাদরাসা থেকে পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে পাবনার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au