অস্ট্রেলিয়া

আঞ্চলিক ভিসা অর্ধেকে নামিয়ে বিতর্কে অস্ট্রেলিয়া সরকার

  • 6:41 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:২৮৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ সরকারের বিরুদ্ধে আঞ্চলিক অভিবাসন কর্মসূচি গোপনে বড় পরিসরে কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে দেশটির আঞ্চলিক স্থায়ী দক্ষ কর্মী ভিসার সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সরকারের প্রকাশিত ২০২৬-২৭ সালের স্থায়ী অভিবাসন কর্মসূচির তথ্য অনুযায়ী, আঞ্চলিক অস্ট্রেলিয়ার জন্য নির্ধারিত স্থায়ী দক্ষ কর্মী ভিসার সংখ্যা ৩৩ হাজার থেকে কমিয়ে ১৪ হাজার ১১০-এ নামানো হয়েছে। গত অর্থবছরে এই সংখ্যা ছিল ৩৩ হাজার।

এই সিদ্ধান্তের কোনো স্পষ্ট ব্যাখ্যা সরকার আনুষ্ঠানিকভাবে দেয়নি। তবে অভিবাসন বিশেষজ্ঞদের কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, ওয়ান নেশন ও ন্যাশনাল পার্টির বাড়তে থাকা প্রভাব মোকাবিলায় সরকার এমন পদক্ষেপ নিয়েছে।

বিশ্লেষকদের দাবি, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার আঞ্চলিক শহরগুলোতে অভিবাসন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ বাড়ছিল। সেই পরিস্থিতিতে সরকার ভোটারদের একটি অংশকে সন্তুষ্ট করতে অভিবাসন কমানোর পথে হাঁটছে।

এদিকে গত সপ্তাহে বাজেট ঘোষণার সময় সরকার অভিবাসন নীতিতে বেশ কিছু পরিবর্তনের কথাও জানায়। এতে দক্ষ শ্রমিক নিয়োগ সহজ করা, বিদেশি কারিগরি কর্মীদের দ্রুত ভিসা প্রদান এবং ব্যাকপ্যাকার ভিসার সংখ্যা কমানোর পরিকল্পনার কথা বলা হয়।

সরকারের ভাষ্য, নতুন নীতির লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমবাজারে দক্ষ জনশক্তি নিশ্চিত করা। তবে সমালোচকদের মতে, আঞ্চলিক এলাকায় শ্রমিক সংকট থাকা সত্ত্বেও ভিসা কমানোর সিদ্ধান্ত স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au