ইসরায়েলি কট্টরপন্থি মন্ত্রী বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা
মেলবোর্ন, ২৪ মে- ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। গাজামুখী মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলার কর্মীদের হেনস্তা ও…
মেলবোর্ন, ২৪ মে- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদ নিশ্চিত করেছেন ছয় কাউন্সিলর। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা ক্যাটাগরি এবং বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের আগেই কয়েকটি বিভাগে একক প্রার্থী থাকায় পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই চূড়ান্ত হয়েছেন সংশ্লিষ্ট কাউন্সিলররা।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। এই তিন বিভাগে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ঢাকা বিভাগে দুই পরিচালক পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও একজনের মনোনয়ন বাতিল হওয়ায় বাকি দুইজনের নির্বাচনও নিশ্চিত হয়ে গেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মির্জা ফয়সল আমীন, ঢাকা বিভাগের সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এছাড়া ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এদিকে যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন খান খসরুর মনোনয়নপত্র। বিসিবি জানিয়েছে, জমা পড়া ৩৩টি মনোনয়নের মধ্যে একটি ছাড়া বাকি সব বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
চট্টগ্রাম বিভাগে পরিচালক পদের জন্য লড়বেন মিনহাজুল আবেদীন নান্নু, মইন উদ্দিন চৌধুরি ও শরিফুল ইসলাম। এখান থেকে নির্বাচিত হবেন দুজন। খুলনা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। বরিশাল বিভাগে মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরীর মধ্যে একজন নির্বাচিত হবেন।
ক্লাব ক্যাটাগরিতে ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন কাউন্সিলর। এ তালিকায় আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস ও মোহাম্মদ আমজাদ হোসেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৪ মে মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে এবং সেদিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au