বিশ্ব

চাঁদ জয়ের লক্ষ্যে মহাকাশে এক বছরের অভিযানে চীনের নভোচারী দল

  • 8:17 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৪ মে-  চাঁদে মানুষ পাঠানোর উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার অংশ হিসেবে এবার মহাকাশে দীর্ঘমেয়াদি মানব অভিযানের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে চীন। আগামী ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য সামনে রেখে রবিবার এক বছরের জন্য নিজেদের মহাকাশ স্টেশন ‘তিয়াংগং’-এ নভোচারী পাঠাচ্ছে বেইজিং।

চীনের রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ-২এফ ওয়াই২৩’ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে ‘শেনঝৌ-২৩’ মহাকাশযান। এই অভিযানে তিনজন নভোচারী অংশ নিচ্ছেন, যাদের মধ্যে একজন টানা এক বছর মহাকাশ স্টেশনে অবস্থান করবেন।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার ঝু ইয়াংঝু। তার সঙ্গে রয়েছেন পাইলট ঝাং ইউয়ানঝি এবং পেলোড স্পেশালিস্ট লি জিয়াইং। লি জিয়াইং হংকংয়ের সাবেক পুলিশ কর্মকর্তা এবং তিনিই প্রথম হংকংয়ের নভোচারী হিসেবে চীনের মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন।

চীনের এই দীর্ঘমেয়াদি মহাকাশ মিশনের মূল লক্ষ্য হলো মহাকাশে দীর্ঘ সময় অবস্থানের ফলে মানুষের শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব পড়ে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা। বিজ্ঞানীরা বিশেষভাবে বিকিরণের প্রভাব, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, পেশিশক্তি হ্রাস এবং মানসিক চাপ নিয়ে গবেষণা করবেন।

এছাড়া ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং দীর্ঘ সময় মানুষের বসবাসের প্রস্তুতির অংশ হিসেবে মহাকাশে মানব প্রজনন ও জীববৈজ্ঞানিক সক্ষমতা নিয়েও গবেষণা চালাচ্ছে চীন। ইতোমধ্যে তিয়াংগং স্টেশনে মানব স্টেম সেলের নমুনা পাঠিয়ে কৃত্রিম ভ্রূণ নিয়ে পরীক্ষামূলক গবেষণাও শুরু করেছে দেশটি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চাঁদে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এখন অনেকটাই এগিয়ে যেতে চায় বেইজিং। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। অন্যদিকে চীন ২০৩০ সালের লক্ষ্য সামনে রেখে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে।

চীনের পরিকল্পনা অনুযায়ী, চাঁদে সফল মানব অভিযান শেষে ২০৩৫ সালের মধ্যে রাশিয়ার সহযোগিতায় সেখানে একটি স্থায়ী গবেষণা ঘাঁটি নির্মাণ করা হবে। মহাকাশ বিশেষজ্ঞদের মতে, ‘শেনঝৌ-২৩’ মিশন সেই বৃহৎ পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au