বাংলাদেশ

অনুপ্রবেশকারীদের রাখার জন্য ‘হোল্ডিং সেন্টার’ বানানোর নির্দেশ শুভেন্দুর, টার্গেটে বাংলাদেশি ও রোহিঙ্গা

  • 9:31 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
'হোল্ডিং সেন্টার' বানানোর নির্দেশ শুভেন্দুর, টার্গেটে বাংলাদেশি ও রোহিঙ্গা ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মে-  পশ্চিমবঙ্গে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে এবার আরও কঠোর অবস্থানে গেল রাজ্য সরকার। অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। নতুন নির্দেশনা অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিদের এসব কেন্দ্রে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত আটকে রেখে নাগরিকত্ব যাচাই করা হবে।

রোববার (২৪ মে) প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দ্রুত ‘হোল্ডিং সেন্টার’ তৈরির প্রস্তুতি নিতে বলা হয়েছে।

নবান্নের এই নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য পুলিশের মহাপরিচালক, সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে। পাশাপাশি কলকাতাসহ প্রতিটি পুলিশ কমিশনারেটের কমিশনারদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার সরকার ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতি অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার কেন্দ্রীয় নির্দেশিকা কার্যকর করেনি। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেই আইন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

রাজ্য সরকারের দাবি, যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ’র আওতায় পড়বেন না, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা হবে এবং পরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে ২০২৫ সালের ২ মে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে আট পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির সুপারিশ করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিক বলে সন্দেহ হলে তাকে আটক করে ৩০ দিন পর্যন্ত বিশেষ কেন্দ্রে রাখা যাবে। এই সময়ের মধ্যে তার নথিপত্র যাচাই করে নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার জেলাশাসক বা ডিস্ট্রিক্ট কালেক্টর।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে এবং ভারতে ‘ব্ল্যাকলিস্টেড’ করা হবে। জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর সীমান্তরক্ষী বা উপকূলরক্ষী বাহিনী সরাসরি হোল্ডিং সেন্টার থেকে তাদের নিজ দেশের সীমান্তে পাঠিয়ে দিতে পারবে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au