সর্বশেষ

খেলার মাঠেই রেফারিকে মারধর

  • 2:35 am - May 25, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫মে- পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগড়ায় আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব-১৭ ফুটবল ম্যাচে অফসাইডের সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারির ওপর হামলার ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ ফুটবলারদের মারধরে মাঠেই অসুস্থ হয়ে পড়েন ম্যাচ রেফারি। হামলার শিকার হন নারী সহকারী রেফারিও। ঘটনাটি ঘিরে ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

শনিবার মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘ মাঠে ভবানীপুর ক্লাব ও হুগলি সিটি ক্লাবের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত ভবানীপুর ক্লাব ২-০ গোলে এগিয়ে ছিল। খেলার একেবারে শেষ দিকে হুগলি সিটি ক্লাব একটি গোল করলে সহকারী রেফারি সেটিকে অফসাইড ঘোষণা করে ফ্ল্যাগ তোলেন। পরে মূল রেফারি বাঁশি বাজিয়ে গোল বাতিল করেন।

এ সিদ্ধান্তের পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন হুগলি সিটি ক্লাবের কয়েকজন ফুটবলার। তারা মাঠের মধ্যেই রেফারির দিকে তেড়ে যান এবং তাকে ঘিরে মারধর শুরু করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে সহকারী নারী রেফারিকেও ধাওয়া ও শারীরিকভাবে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার মুখে রেফারি প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মারধরের শিকার হয়ে মাঠেই পড়ে যান। পরে আইএফএর দায়িত্বপ্রাপ্ত ফিজিও দ্রুত মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বুকে পাম্প করে স্বাভাবিক করার চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে আইএফএ কর্মকর্তা অনির্বাণ দত্ত মগড়া থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এদিকে ম্যাচ আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছে ভবানীপুর ক্লাব। তাদের অভিযোগ, আইএফএর গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ হলেও মাঠে পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা ছিল না। খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য ড্রেসিংরুম, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা বসার উপযুক্ত স্থানও ছিল না। অনেককে মাঠের পাশে গাছতলায় বসে থাকতে হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই খেলাধুলার মাঠে এ ধরনের সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

ইরানের সঙ্গে চুক্তি করতে ‘তাড়াহুড়ো’ করবেন না ট্রাম্প

মেলবোর্ন, ২৫মে-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু ও কূটনৈতিক আলোচনা “সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে” এগোচ্ছে। তবে তিনি তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, তেহরানের সঙ্গে…

চবির নারী শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজ শিবির কর্মীর

মেলবোর্ন, ২৫মে-  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ও আপত্তিকর ভাষায় হেনস্তার অভিযোগে এক ছাত্রশিবিরকর্মীকে ঘিরে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার…

মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন

মেলবোর্ন, ২৫মে-  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় নিহতদের শরীরের নিচের অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। এ…

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

মেলবোর্ন, ২৫মে- পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সৈন্যবাহী একটি ট্রেনে ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। শক্তিশালী এই বিস্ফোরণে অন্তত ২৪ পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন।…

৭ দিন বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

মেলবোর্ন, ২৫মে- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলের মধ্যে টানা সাত দিনের জন্য পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে…

পশ্চিমবঙ্গ বিধানসভায় আরেকটি আসন জিতল বিজেপি

মেলবোর্ন, ২৫মে-  পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রোববার ভোট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au