গুরুতর আহত অতিরিক্ত সচিব
মেলবোর্ন, ৩০ মে- পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ। শুক্রবার (২৯…
মেলবোর্ন, ২৯ মে- অস্ট্রেলিয়ার মেলবোর্নে চুরি করা গাড়ি বেপরোয়া গতিতে চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে বন্ধুর মৃত্যুর ঘটনায় কারাদণ্ডের মুখে পড়েছে এক কিশোর। মাত্র ৯ দিন আগে প্রবেশন পাওয়া ওই কিশোরের বিরুদ্ধে আগেও নৃশংস হামলার অভিযোগ ছিল বলে আদালতে উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কাউন্টি কোর্টে শুক্রবার মামলার শুনানিতে ১৭ বছর বয়সী ওই কিশোর দোষ স্বীকার করে। আইনি কারণে তার নাম প্রকাশ করা হয়নি।
আদালতে জানানো হয়, গত বছরের মে মাসে তখন ১৬ বছর বয়সী ওই কিশোর মদ্যপ অবস্থায় একটি চুরি করা এসইউভি গাড়ি চালাচ্ছিল। তার শরীরে অ্যালকোহলের মাত্রা ছিল অনুমোদিত সীমার প্রায় তিন গুণ বেশি।
মেলবোর্নের টারনেইট এলাকার ডোহার্টিস রোড ও ডেরিমাট রোডের মোড়ে লাল বাতি অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাফিক সিগন্যালের খুঁটিতে সজোরে আঘাত করে গাড়িটি।
দুর্ঘটনায় গাড়িতে থাকা ১৬ বছর বয়সী কেভিন ওলেঙ্গা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার এক সপ্তাহ পর তার মৃত্যু হয়।
কেভিন ওলেঙ্গা ছিলেন আট ভাইবোনের মধ্যে তৃতীয়। আদালতে দেওয়া ভিকটিম ইমপ্যাক্ট স্টেটমেন্টে তার মা বোরাহ মিরেইয়ে বলেন, ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। রাতভর কান্না করেন বলেও জানান তিনি।
আদালতে আরও জানা যায়, দুর্ঘটনার মাত্র তিন মাস আগে ওই কিশোর আরেকটি সহিংস হামলায় জড়িত ছিল। ফ্লেমিংটনের একটি আবাসিক ভবনের বাইরে সংঘবদ্ধ হামলায় অংশ নিয়ে ৩৬ বছর বয়সী ভ্যালেনটিনো অ্যারপ নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করে সে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ন্যানেট রজার্স জানান, অভিযুক্ত কিশোর পেছন থেকে অতর্কিত হামলা চালায় এবং পরে দলবদ্ধভাবে প্রায় ১০ মিনিট ধরে ওই ব্যক্তিকে মারধর ও লাথি মারে। এতে ভুক্তভোগী আজীবনের জন্য মস্তিষ্কে গুরুতর আঘাত পান এবং বর্তমানে ওয়াকার ছাড়া হাঁটতে পারেন না।
বিচারক অ্যামান্ডা চেম্বার্স বলেন, এটি ছিল সম্পূর্ণ অকারণ ও ভয়াবহ সহিংসতা, যা কল্পনারও বাইরে। তিনি জানান, এ ধরনের অপরাধে সাধারণত দীর্ঘমেয়াদি কারাদণ্ড হয়ে থাকে।
প্রতিরক্ষা আইনজীবী নাওমি স্মিথ আদালতে দাবি করেন, কিশোরটি সহিংস পারিবারিক পরিবেশে বড় হয়েছে এবং তার মা মাদকাসক্ত ছিলেন। বর্তমানে কারাগারে থেকেই সে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কোনো পেশায় যুক্ত হতে চায়।
কিশোরটি দায় স্বীকার করে মৃত্যুর কারণ হওয়া বেপরোয়া গাড়ি চালানো, গুরুতর আহত করা, চুরি, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগে।
আগামী ২ জুলাই মামলাটির পরবর্তী শুনানিতে তার সাজা ঘোষণা হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au