অস্ট্রেলিয়া

অলিম্পিক স্টেডিয়াম নির্মাণ ঘিরে ব্রিসবেনে উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ৫

  • 10:20 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে-  অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক গেমসকে সামনে রেখে প্রস্তাবিত ৩৬০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভিক্টোরিয়া পার্কে চলমান বিক্ষোভে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার সকালে কুইন্সল্যান্ড পুলিশ, ব্রিসবেন সিটি কাউন্সিলের কর্মকর্তা এবং দমকল বাহিনীর সদস্যরা ভিক্টোরিয়া পার্কে গড়ে ওঠা বিক্ষোভ শিবিরে অভিযান চালায়। কয়েক মাস ধরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী ও পরিবেশকর্মীরা সেখানে অবস্থান নিয়ে স্টেডিয়াম নির্মাণের বিরোধিতা করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও ৩৮ বছর বয়সী এক নারীকে জনশৃঙ্খলা ভঙ্গ, পুলিশের নির্দেশ অমান্য এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে আটক করা হয়। পরে আরও দুই পুরুষকে পুলিশি কাজে বাধা ও হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এছাড়া এক নারীকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালিয়েছে। আন্দোলনের অন্যতম সংগঠক ডেরেক ওরাম স্যান্ডি বলেন, “এই ভূমি আমাদের কাছে পবিত্র। এখানে স্টেডিয়াম নির্মাণ করা হলে আদিবাসীদের ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “এখানে প্রাকৃতিক ঝরনা ও বহু পুরোনো আদিবাসী নিদর্শন রয়েছে। সরকার এগুলো উপেক্ষা করছে।”

শুক্রবার বিকেলের মধ্যে আন্দোলনকারীদের তাঁবু ও অস্থায়ী ক্যাম্প সরিয়ে ফেলা হয়। তবে কয়েকজন বিক্ষোভকারী রাতে সেখানে অবস্থান নিয়ে সাংস্কৃতিক আগুন জ্বালিয়ে প্রতীকী প্রতিবাদ চালিয়ে যান।

কুইন্সল্যান্ড সরকার জানিয়েছে, সোমবার থেকে ভিক্টোরিয়া পার্কের নিয়ন্ত্রণ ‘গেমস ইন্ডিপেনডেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কো-অর্ডিনেশন অথরিটি’র কাছে হস্তান্তর করা হবে এবং এরপরই স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হবে।

এদিকে কুইন্সল্যান্ড মানবাধিকার কমিশন আদিবাসীদের সাংস্কৃতিক অধিকার রক্ষায় যথাযথ আলোচনা ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। কমিশনের মতে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় ফার্স্ট নেশন জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

উল্লেখ্য, ভিক্টোরিয়া পার্ককে দীর্ঘদিন ধরেই আদিবাসীদের ঐতিহাসিক সমাবেশস্থল হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে পার্কটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবিতে ফেডারেল সরকারের কাছেও আবেদন জানিয়েছে আন্দোলনকারীরা।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au