বিশ্ব

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত গ্রামে বড় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৪৬

  • 3:47 am - June 02, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুন- মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। শক্তিশালী এ বিস্ফোরণে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩১ মে) গভীর রাতে শান প্রদেশের নামখাম জেলার কাউং তাত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১২টার দিকে সংঘটিত বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্র ও উদ্ধারকারীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণে কাউং তাত গ্রামের প্রায় ২০০টি এবং পার্শ্ববর্তী পান লোন গ্রামের আরও অন্তত ১০০টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা যুদ্ধবিধ্বস্ত জনপদের চেহারা নিয়েছে।

নিহতদের মধ্যে তিনজন চীনা নাগরিক রয়েছেন। এছাড়া ছয়জন অপ্রাপ্তবয়স্ক এবং মাত্র এক বছর বয়সী একটি শিশুও প্রাণ হারিয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রথমদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ধারণা ছড়িয়ে পড়ে যে, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে পরে শান প্রদেশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানায়, একটি গুদামে সংরক্ষিত খনিশিল্পে ব্যবহৃত বিস্ফোরক জেলিগনাইট দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়ায় এই বিপর্যয় ঘটেছে।

টিএনএলএ জানিয়েছে, সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ পর্যন্ত কাউং তাত ও পান লোন গ্রাম থেকে অন্তত ৭৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে টিএনএলএ। কীভাবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত ছিল এবং কী কারণে তা বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

চীন, লাওস ও থাইল্যান্ড সীমান্তঘেঁষা শান প্রদেশ দীর্ঘদিন ধরেই সংঘাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে উঠে আসে তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি। এক বছরের মধ্যেই তারা শান প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এ অঞ্চলটি মূল্যবান জেড পাথরের খনির জন্যও পরিচিত। খনিজ সম্পদসমৃদ্ধ এসব এলাকার নিয়ন্ত্রণ নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাত চলে আসছে।

বিশ্লেষকদের মতে, এই বিস্ফোরণ শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং মিয়ানমারের সংঘাতকবলিত অঞ্চলে বিস্ফোরক সংরক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেও সামনে নিয়ে এসেছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালিতে নৌচলাচল সহজ করতে প্রস্তুত ইরান

মেলবোর্ন, ২ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির…

হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫৮৮

মেলবোর্ন, ২ জুন- দেশজুড়ে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। প্রাণঘাতী এই সংক্রামক রোগ এবং এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু…

ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা, বেজে উঠল সাইরেন

মেলবোর্ন, ২ জুন- মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। লেবানন সীমান্ত ঘিরে চলমান সংঘাতের মধ্যে উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় দফায় দফায় রকেট হামলার ঘটনা ঘটেছে।…

ইতালির গভীর গুহা থেকে ১ ব্যক্তিকে উদ্ধারে ৫৩ উদ্ধারকারীর দুঃসাহসিক অভিযান

মেলবোর্ন, ২ জুন- ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গভীর গুহায় আটকে পড়া এক অভিযাত্রীকে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানের মাধ্যমে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। প্রায় ১২০ মিটার…

মোদি-হ্লাইং বৈঠক, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

মেলবোর্ন, ২ জুন- ভারত ও মায়ানমারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অং হ্লাইং। সোমবার…

ওয়ান নেশনের উত্থানে চাপে লিবারেল পার্টি, ভোটারদের আস্থা ফেরাতে ‘কঠিন লড়াইয়ের’ স্বীকারোক্তি

মেলবোর্ন, ১ জুন- অস্ট্রেলিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে ডানপন্থি দল ওয়ান নেশনের উত্থান। সাম্প্রতিক এক জনমত জরিপে দলটি দেশটির দুই প্রধান রাজনৈতিক শক্তি লেবার পার্টি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au