বিশ্ব

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

  • 8:15 pm - June 02, 2026
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ জুন- ভারতে দীর্ঘমেয়াদি অবস্থান করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ও অভিবাসন নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চাইলে বিদেশিদের আগের তুলনায় আরও আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে বিদেশি নাগরিকদের অবস্থান আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস-২০২৫’ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসাধারী বিদেশি নাগরিকদের ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগে এই নিবন্ধনের জন্য ১৮০ দিন পূর্ণ হওয়ার পর অতিরিক্ত ১৪ দিনের সময় পাওয়া যেত। নতুন বিধানে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীদের জন্য নয়, বরং এমন দীর্ঘমেয়াদি ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যাদের একটানা অবস্থান ১৮০ দিনের বেশি হতে পারে না। তারা যদি এক সফরে অথবা একটি ক্যালেন্ডার বছরের মধ্যে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি দেওয়া হবে না। ফলে অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়ার সুযোগও আগের তুলনায় অনেক সীমিত হয়ে গেল।

নতুন বিধিমালায় বিদেশি নাগরিকদের সন্তান জন্মসংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। আগে ভারতে কোনো বিদেশি নাগরিকের সন্তান জন্ম নিলে ৩০ দিনের মধ্যে বিষয়টি অনলাইন পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্মকর্তাকে জানানো বাধ্যতামূলক ছিল। তবে এখন বলা হয়েছে, যদি শিশুর বাবা বা মায়ের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তানের ভারতীয় নাগরিকত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে জন্মের পর বাধ্যতামূলক রিপোর্টিংয়ের প্রয়োজন হবে না।

তবে ভবিষ্যতে ওই শিশু অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে বাবা বা মায়ের যেকোনো একজনকে ৩০ দিনের মধ্যে তা কর্তৃপক্ষকে জানাতে হবে।

এছাড়া হাসপাতাল, নার্সিং হোম এবং আবাসিক চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্যও তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। যদিও এসব প্রতিষ্ঠানের মৌলিক দায়িত্ব অপরিবর্তিত রাখা হয়েছে, তবে বিদেশি নাগরিকদের তথ্য ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিদেশি নাগরিকদের অবস্থান, ভিসা নবায়ন এবং নাগরিকত্ব-সংক্রান্ত তথ্য আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেই এই পরিবর্তন এনেছে ভারত সরকার। একই সঙ্গে প্রশাসনিক প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যও রয়েছে।

নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে ভারতে অবস্থানরত বিদেশিদের এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা না করে আগেভাগেই প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের আইনি জটিলতা, জরিমানা কিংবা ভিসা-সংক্রান্ত অন্যান্য সমস্যার মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকতে পারে।

এই শাখার আরও খবর

পরাজয়ের ধাক্কা কাটিয়ে মাঠে মমতা, বিজেপি হটানোর নতুন কর্মসূচির ঘোষণা

মেলবোর্ন, ৩ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় এক মাস পর প্রথমবারের মতো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন…

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন খলিলুর রহমান

মেলবোর্ন, ৩ জুন- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ…

বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত, ফিরল সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা

মেলবোর্ন, ৩ জুন- দেশে বিদ্যুতের সম্ভাব্য মূল্যবৃদ্ধির ইঙ্গিত এবং একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে…

বাবা-মা ও স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

মেলবোর্ন, ২ জুন- মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং ভোলা-১ ও ভোলা-২ আসনের নয়বারের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তার নিজ ইচ্ছা…

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে ভারতীয় শিক্ষার্থীদের, পরিবর্তন এসেছে আবেদন ও ভর্তি প্রক্রিয়ায়

মেলবোর্ন, ২ জুন- অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই ভারতীয় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মানের ডিগ্রি, পড়াশোনা শেষে কাজের সুযোগ এবং উন্নত জীবনযাত্রার…

গর্ভপাতের জন্য থালাপতি বিজয়কে দায়ী করলেন অভিনেত্রী জুলি

মেলবোর্ন, ২ জুন- দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিনেত্রী ও সাবেক নার্স জুলি দাবি করেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au