অস্ট্রেলিয়া

রেজিস্ট্রেশন ফি ফেরতের ঘোষণায় ভিক্টোরিয়ায় প্রযুক্তিগত সমস্যায় ওয়েবসাইট

  • 10:11 pm - June 03, 2026
  • পঠিত হয়েছে:২৮৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে গাড়ির রেজিস্ট্রেশন (রেজো) ফি আংশিক ফেরত দেওয়ার সরকারি কর্মসূচি চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবেদন গ্রহণকারী ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত চাপের কারণে অনেক আবেদনকারী সাইটে প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন।

জীবনযাত্রার ব্যয় কমাতে ভিক্টোরিয়া সরকার নতুন এই উদ্যোগ চালু করেছে। এর আওতায় রাজ্যের গাড়িচালকেরা তাদের বার্ষিক রেজিস্ট্রেশন ফি-এর ২০ শতাংশ পর্যন্ত ফেরত পাবেন। বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

বর্তমানে ভিক্টোরিয়ায় একটি ব্যক্তিগত গাড়ির বার্ষিক রেজিস্ট্রেশন খরচ প্রায় ৯৩০ অস্ট্রেলিয়ান ডলার। সে হিসেবে পূর্ণ এক বছরের রেজিস্ট্রেশনের জন্য আবেদনকারীরা প্রায় ১৮৬ ডলার ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

সরকার জানিয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি গাড়ির জন্য এই রিবেট বা অর্থ ফেরতের আবেদন করতে পারবেন। তবে অর্থ ফেরত পেতে স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যবস্থা রাখা হয়নি। আগ্রহী গাড়ির মালিকদের অবশ্যই সার্ভিসেস ভিক্টোরিয়ার অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে।

কর্মসূচি চালুর পরপরই বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করায় প্রযুক্তিগত জটিলতা দেখা দেয়। ওয়েবসাইটে প্রদর্শিত এক বার্তায় ব্যবহারকারীদের জানানো হয়, কারিগরি সমস্যার কারণে সেবা বিঘ্নিত হচ্ছে এবং পরে আবার চেষ্টা করতে বলা হয়।

সরকারের এই উদ্যোগকে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও, প্রথম দিনেই ওয়েবসাইট অচল হয়ে পড়ায় অনেক আবেদনকারী অসন্তোষ প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ সমস্যার সমাধানে কাজ করছে বলে জানিয়েছে।

এই শাখার আরও খবর

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au