বাংলাদেশ

দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

  • 12:31 am - June 04, 2026
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুন- ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে দিল্লির বিভিন্ন হাসপাতালে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।

বাংলাদেশ হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন বর্তমানে সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদারজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আহত বাংলাদেশিদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

হাই কমিশন জানায়, ঘটনার পর থেকেই ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ মিশন।

স্থানীয় সময় বুধবার সকালে মালভিয়া নগরের ‘লেমন গ্রিন’ নামের একটি রেস্তোরাঁয় আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত অনেক মানুষ আটকা পড়েন। পরে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। প্রশাসন চারজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও স্থানীয় বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায় দাবি করেছেন, এ ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং ৪৭ জন আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।

আগুন লাগার কারণ এবং হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে তদন্ত শুরু করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ বহু মানুষের হতাহতের ঘটনায় দিল্লিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র : বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

‘মার্কিন সেফ হাউজে সমন্বয়কদের মগজধোলাই হয়েছে’, কী বলতে চেয়েছেন ফরহাদ মজহার

মেলবোর্ন, ৯ আগস্ট:  জুলাই আন্দোলনের সময় আন্দোলনের সমন্বয়কদের বিদেশি দূতাবাসের আশ্রয় দেওয়া এবং সেখানে তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।…

মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মেলবোর্ন, ৯ আগষ্ট: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবারের এই ফোনালাপে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও গভীর…

সিডনির পর এবার মেলবোর্ন মাতালেন রুনা লায়লা

মেলবোর্ন, ৯ আগস্ট: সিডনিতে প্রবাসী বাঙালিদের মুগ্ধ করার পর এবার মেলবোর্ন মাতালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার মঞ্চে…

২০২৫-২৬ অর্থবছর: সরকারের ঋণ সর্বোচ্চ, বেসরকারি সর্বনিম্ন

মেলবোর্ন, ৯ আগষ্ট: দেশের ব্যাংকিং খাতে বিপরীতমুখী একটি চিত্র দেখা দিয়েছে। একদিকে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া পৌঁছেছে রেকর্ড উচ্চতায়, অন্যদিকে বেসরকারি খাতে ঋণের…

সেনাপ্রধান কি রাষ্ট্রের ধর্মশিক্ষা নির্ধারণ করতে পারেন? বৈশ্বিক অভিজ্ঞতা কি বলে?

মেলবোর্ন, ৯ আগষ্ট: ৩ আগস্ট রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেন এবং একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল,…

নীট আন্দোলনে জেন-জিকে ভুল পথে নেওয়ার চেষ্টা হয়েছিল: ধর্মেন্দ্র প্রধান

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের কিছু মানুষ ‘ভুল পথে পরিচালিত’ করার চেষ্টা করেছিল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au