ইরানি হামলায় সব ফ্লাইট বাতিল করল ইজিপ্টএয়ার
মেলবোর্ন, ৪ জুন- কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দিনের সব ফ্লাইট বাতিল করেছে মিসরের রাষ্ট্রীয় বিমান সংস্থা…
মেলবোর্ন, ৪ জুন- বিদ্যুতের প্রিপেইড মিটারে আরোপিত অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম।
বুধবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক অবস্থান নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা চূড়ান্ত সিদ্ধান্ত জারি হয়নি।
তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে মাসিক চার্জ প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে চলছে। খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ ছিল। বিশেষ করে সাধারণ গ্রাহকরা অভিযোগ করে আসছিলেন, বিদ্যুৎ ব্যবহার না করলেও নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হয়, যা অনেকের কাছে অতিরিক্ত আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।
এ অবস্থায় মাসিক চার্জ প্রত্যাহারের উদ্যোগকে গ্রাহকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ খাতে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির মধ্যেই এমন উদ্যোগ সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে চার্জ প্রত্যাহার কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখ কিংবা নতুন কোনো নির্দেশনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au