বাংলাদেশ

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৩ বছরের শিশু অপ্রতিরোধ্য চক্রবর্তী

চিকিৎসায় সহায়তার আবেদন পরিবারের

  • 11:08 pm - June 04, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
জীবন বাঁচানোর লড়াইয়ে দিন কাটছে ছোট্ট অপ্রতিরোধ্য চক্রবর্তীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুন- মাত্র তিন বছর আট মাস বয়স। এই বয়সে যেখানে শিশুর পৃথিবীজুড়ে থাকে খেলাধুলা, হাসি আর দুরন্তপনা, সেখানে জীবন বাঁচানোর লড়াইয়ে দিন কাটছে ছোট্ট অপ্রতিরোধ্য চক্রবর্তীর। ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই শিশুর দীর্ঘমেয়াদি চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শিশুটির বাবা-মা।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত বছরের ৬ ডিসেম্বর অপ্রতিরোধ্যর শরীরে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (এএলএল) বা ব্লাড ক্যান্সার ধরা পড়ে। রোগ শনাক্ত হওয়ার পরপরই তাকে ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসক এম এ খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ক্যান্সারের চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত ব্যয়বহুল। শুরুতে চিকিৎসা ব্যয় প্রায় ৩০ লাখ টাকা হতে পারে বলে জানানো হয়েছিল। তবে চিকিৎসার ছয় মাস পার না হতেই ইতোমধ্যে ২৫ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে পরিবারের। অথচ এখনও চিকিৎসার গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপ বাকি রয়েছে।

পরিবার জানায়, অপ্রতিরোধ্যর মোট চিকিৎসার মেয়াদ প্রায় সাড়ে তিন বছর। এই পুরো সময়জুড়ে তাকে উচ্চমাত্রার কেমোথেরাপি ও ওরাল কেমোথেরাপি নিতে হবে। বর্তমানে চিকিৎসার চতুর্থ ধাপের চারটি কেমো সাইকেল এখনও বাকি রয়েছে, যার জন্য অতিরিক্ত প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা প্রয়োজন।

শিশুটির বাবা অরবিন্দ চক্রবর্তী ও মা অনন্যা রানি দাস বলেন, সন্তানের জীবন বাঁচাতে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার কারণে তাদের পক্ষে আর্থিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতা কামনা করেছেন তারা।

তারা বলেন, “আপনাদের সামান্য সহযোগিতাও আমাদের শিশুর চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে রয়েছি। সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ান, তাহলে আমাদের সন্তান নতুন করে বাঁচার আশা পাবে।”

সহায়তা পাঠানোর ঠিকানা:

Ananya Rani Das (Mother)

Rupali Bank PLC

Local Office, Dhaka South

A/c no: 0018010026906

Routing number: 185273886

বিকাশ নং : 01616240482

Arabinda Chakraborty ( Father)

এই শাখার আরও খবর

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au