অস্ট্রেলিয়া

ওয়ান নেশনের জনপ্রিয়তা বাড়ায় কর সংস্কারে এগিয়েছে সরকার: অ্যান্থনি আলবানিজ

  • 8:03 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বীকার করেছেন, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁর সরকারের বিতর্কিত কর সংস্কার উদ্যোগের পেছনে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে। বিশেষ করে মূলধনী মুনাফা কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স) এবং নেতিবাচক গিয়ারিং (নেগেটিভ গিয়ারিং) সংক্রান্ত কর-সুবিধা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সিডনিতে স্কাই নিউজ আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আলবানিজ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক তেলের মূল্য অস্থিরতা, ব্যবসায়িক বিনিয়োগের স্থবিরতা, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার এবং পরিচ্ছন্ন জ্বালানিনির্ভর অর্থনীতিতে বৈশ্বিক রূপান্তর বর্তমানে অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ সময় তিনি সরকারের সাম্প্রতিক বাজেটে অন্তর্ভুক্ত কর সংস্কার উদ্যোগেরও পক্ষে যুক্তি তুলে ধরেন। তাঁর মতে, ১৯৯৯ সালে তৎকালীন হাওয়ার্ড সরকারের মূলধনী মুনাফা কর নীতির পরিবর্তনের ফলে আবাসন খাত বিনিয়োগের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে দ্রুত বিস্তৃত হয়। এতে আবাসন বাজারে বিভিন্ন ধরনের ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। নতুন বাজেটের পদক্ষেপগুলো সেই ভারসাম্যহীনতা দূর করার পাশাপাশি আবাসন সরবরাহ বাড়াতে সহায়ক হবে।

আলবানিজ বলেন, “আমরা এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বিনিয়োগের সিদ্ধান্ত কর সুবিধার ওপর নয়, বরং প্রকৃত অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে নেওয়া হবে।”

তবে মূল বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও খোলামেলা মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, ওয়ান নেশনের উত্থান এবং ভোটারদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ সরকারের এই সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলেছে।

অস্ট্রেলিয়ায় বাজেট-পরবর্তী জরিপে আলবানিজ ছাড়িয়ে এগিয়ে গেল ওয়ান নেশন। ছবিঃ সংগৃহীত

তিনি বলেন, “মানুষ যদি মনে করে অর্থনীতি তাদের জন্য কাজ করছে না, তারা কঠোর পরিশ্রম করেও যদি সুযোগ না পায়, তাহলে তারা সহজ ও ক্ষোভনির্ভর রাজনীতির দিকে ঝুঁকে পড়বে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমরা পরিবর্তনের পথে এগিয়েছি।”

অ্যালবানিজের মতে, সরকার যদি সময়োপযোগী সংস্কার না আনে, তাহলে জনমত দ্রুত অন্য রাজনৈতিক শক্তির দিকে সরে যেতে পারে। তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের পেছনে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।”

অস্ট্রেলিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত এক বছরে ওয়ান নেশনের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছর আগে দলটির সমর্থন ছিল প্রায় ৬ শতাংশ। কিন্তু সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দলটি ভোটের হিসেবে ক্ষমতাসীন লেবার পার্টিকেও ছাড়িয়ে গেছে। রেডব্রিজ পরিচালিত এক জরিপে ওয়ান নেশনের প্রাথমিক ভোট সমর্থন ৩০ শতাংশ এবং লেবার পার্টির সমর্থন ২৮ শতাংশ পাওয়া গেছে।

পলিন হ্যানসন । ছবি সংগৃহীত

সরকার দাবি করেছিল, নতুন কর সংস্কার তরুণদের জন্য আবাসন বাজারে প্রবেশ সহজ করবে। তবে জরিপে দেখা গেছে, সহস্রাব্দ প্রজন্মের (মিলেনিয়াল) অনেক ভোটার লেবার বা গ্রিনসের পরিবর্তে ওয়ান নেশনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। অন্যদিকে জেন-জেড প্রজন্মের উল্লেখযোগ্য অংশ এই নীতিগত পরিবর্তন সম্পর্কে অবগতই নন।

আলবানিজ বলেন, তিনি ডানপন্থী কিংবা বামপন্থী যেকোনো ধরনের জনতুষ্টিবাদী রাজনীতির সমালোচক। তাঁর ভাষায়, “এগুলো হলো সমাধানহীন সুযোগসন্ধানী রাজনীতি।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশার বাস্তব কারণ রয়েছে।

তিনি বলেন, “অনেকেই মনে করেন অর্থনীতি তাদের জন্য কাজ করছে না। তারা অর্থনীতির জন্য কাজ করতে চায় না, বরং চায় অর্থনীতি তাদের জন্য কাজ করুক।”

প্রধানমন্ত্রী আরও জানান, ওয়ান নেশন নেতিবাচক গিয়ারিং বিষয়ে যে বিকল্প প্রস্তাব দিয়েছে, তা নিয়েও অস্ট্রেলিয়ার অর্থ মন্ত্রণালয় বিশদ বিশ্লেষণ করেছে। দলটির প্রস্তাব ছিল, নতুন বাড়ি ছাড়া অন্য ক্ষেত্রে সর্বোচ্চ দুটি সম্পত্তি পর্যন্ত নেতিবাচক গিয়ারিং সুবিধা দেওয়া হবে। সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিবর্তে এ ধরনের সীমা নির্ধারণের কথা বলেছিল তারা।

তবে সরকারি বিশ্লেষণে দেখা গেছে, এ ধরনের ব্যবস্থা বাজারে নতুন ধরনের বিকৃতি তৈরি করতে পারে। কারণ একাধিক সম্পত্তির মালিকেরা তাদের ঋণ সবচেয়ে মূল্যবান সম্পত্তির সঙ্গে যুক্ত করে কর-সুবিধা আরও বাড়িয়ে নিতে পারেন।

আলবানিজ বলেন, “এই কারণেই আমরা এক, দুই বা পাঁচটি বাড়ির সীমা নির্ধারণের মডেল গ্রহণ করিনি। আমরা এমন একটি নীতি বেছে নিয়েছি, যা বাজারের বিকৃতি কমাবে এবং একই সঙ্গে আবাসনের সরবরাহ বাড়াবে।”

সরকারের প্রস্তাবিত কর সংস্কার এখন সিনেটের একটি তদন্ত কমিটিতে পর্যালোচনার মুখোমুখি হবে। এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলবানিজ সরকার মনে করছে, দীর্ঘমেয়াদে আবাসন বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়াতে এই সংস্কার অপরিহার্য।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au