বাংলাদেশ

টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

  • 9:56 pm - June 05, 2026
  • পঠিত হয়েছে:১৬৮ বার
টাঙ্গাইলে ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ জুন- টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও শুক্রবার সকালে তা উপেক্ষা করে নতুন করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শুক্রবার সকালে গোপালপুর উপজেলার নলীন বাজার এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে জগৎপুরা এলাকায় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের আশঙ্কায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে বিশৃঙ্খলা রোধে গোপালপুরের নলীন বাজার, গোলপেঁচা এবং ভূঞাপুরের জগৎপুরা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মাইকিং করে পুনরায় সংঘর্ষের আহ্বান জানানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার মধ্যরাতের পর গোপালপুর ও ভূঞাপুর উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময়ও উভয় পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর ও উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার আবারও দুই পক্ষ মুখোমুখি অবস্থানে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাঁকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। তিনি জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তবে স্থানীয়দের আশঙ্কা, দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। বিভিন্ন স্থানে লোকজন সংঘবদ্ধ অবস্থানে থাকায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ কারণে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

এই শাখার আরও খবর

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au