বিশ্ব

‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’

  • 9:43 pm - June 07, 2026
  • পঠিত হয়েছে:২৬৫ বার
‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত সিজেপির আন্দোলন চলবে’ । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুন- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আলোচিত যুব-নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, সরকারের পক্ষ থেকে দাবি পূরণ না হলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

রোববার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। অভিজিৎ দীপকে দাবি করেন, শনিবার নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় সিজেপির ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাত হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন, যা তাদের আন্দোলনের প্রতি তরুণদের সমর্থনের প্রতিফলন।

তিনি বলেন, শিক্ষা ও নিয়োগ ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের ক্ষোভ দিন দিন বাড়ছে। সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এই ক্ষোভ আরও বড় গণআন্দোলনে রূপ নিতে পারে।

সাম্প্রতিক সময়ে ভারতে চিকিৎসাশাস্ত্রে ভর্তির জন্য অনুষ্ঠিত নিট (এনইইটি), সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন পরিচালিত পরীক্ষা, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) এবং বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনার প্রতিবাদেই মূলত তরুণদের মধ্যে সিজেপির উত্থান ঘটেছে।

বিশ্লেষকদের মতে, প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে শুরু হলেও ককরোচ জনতা পার্টি এখন তরুণদের হতাশা ও ক্ষোভ প্রকাশের একটি প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও নিয়োগব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তরুণদের উদ্বেগকে সামনে এনে সংগঠনটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে।

এদিকে অভিজিৎ দীপকে নিজ বাসভবনে ফেরার পর সমর্থক ও পরিবারের সদস্যদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। পরে তিনি শিক্ষাব্যবস্থা, নিয়োগ পরীক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

সিজেপির নেতারা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পরীক্ষাব্যবস্থায় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ফলে সামনের দিনগুলোতে ভারতের শিক্ষা ও রাজনৈতিক অঙ্গনে এই আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই শাখার আরও খবর

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস, এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের বিনিয়োগ ও সম্প্রসারণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর জেরে গতকাল বৃহস্পতিবার বড়…

৩২ কেজির ‘কামানের গোলা’ নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বাগ্‌যুদ্ধ, বেইজিংয়ের দাবি মদের বোতল

পাপুয়া নিউগিনিতে (পিএনজি) উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের একটি সন্দেহজনক বস্তু ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক বাগ্‌যুদ্ধ। চীনের তৈরি বলে ধারণা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au