আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩
মেলবোর্ন, ১০ জুন- আফগানিস্তানের পূর্বাঞ্চলে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ…
মেলবোর্ন, ১০ জুন-চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত যুবকের নাম পংকজ শীল (২৬)। তিনি স্থানীয় মিলন শীলের ছেলে। আহত ব্যক্তির নাম তিলক চক্রবর্তী (৩০)। তিনি দুর্গাপদ চক্রবর্তীর ছেলে এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে চক্রশালা এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়েন পংকজ শীল ও তিলক চক্রবর্তী। একপর্যায়ে ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীলের মৃত্যু হয়। অপর আহত তিলক চক্রবর্তী এখনো চিকিৎসাধীন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল এলাকায় প্রবেশ করে এবং পথচারীদের ওপর হামলা চালায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছিলেন। সাম্প্রতিক এই ঘটনার পর সেই উদ্বেগ আরও বেড়েছে।
এদিকে ঘটনার পর স্থানীয়রা বোরকা পরিহিত সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তথ্য সংগ্রহ করেছে এবং হামলায় একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au