‘পুলিশ হত্যা করেছি’ বলে দাবি করা সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায়
মেলবোর্ন, ১১ জুন- হবিগঞ্জে পুলিশের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার দাবি করে কয়েক মাস আগে দেশজুড়ে আলোচনায় আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসান…
মেলবোর্ন, ১০ জুন- নেত্রকোণা শহরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। বুধবার সকালে স্মৃতিস্তম্ভে আগুনের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে স্মৃতিস্তম্ভের বেদির অংশে আগুন জ্বলছে। আগুন লাগার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। ভিডিওতে কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয়বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনার খবর পেয়ে বুধবার সকালে জেলা পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভটিতে আগুন লাগানো হয়েছিল।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার জানান, স্মৃতিস্তম্ভটিতে কেরোসিন জাতীয় পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে স্মৃতিস্তম্ভটি স্টিলের তৈরি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তিনি বলেন, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্মৃতিস্তম্ভের নিরাপত্তা জোরদারের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au