বাংলাদেশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

  • 9:25 pm - June 11, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
আদ্-দ্বীন হাসপাতাকে দায়ী করে যা ব্যবস্থা নিল সরকার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট সাপেক্ষে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. বাবুল হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এরপরই হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অক্সিজেন স্বল্পতার বিষয় উঠে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। লাইসেন্স বাতিলের ঘোষণার পর হাসপাতালটিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৭ মে হাসপাতালের একটি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অনিয়ম ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে মৃত্যুর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে আবেদন করলে সেই সুযোগ দেওয়া হয়। গত ৯ জুন হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত জবাব জমা দেয়।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের মূল্যায়নে ওই জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, লাইসেন্স বাতিল হলেও অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করতে পারবে।

এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছেন, আগামী রোববার তারা আনুষ্ঠানিকভাবে আপিল করবেন।

উল্লেখ্য, গত ২৭ মে সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

গত ৪ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডে অতিরিক্ত মানুষের উপস্থিতি, দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা, পর্যাপ্ত বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং এর ফলে বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই নবজাতকদের মৃত্যুর সম্ভাব্য কারণ। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাও এ ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরবর্তী প্রক্রিয়া শেষে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে। ঘটনাটিকে দেশের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au