বাংলাদেশ

খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজীকে গুলি করে হত্যা

  • 11:06 pm - June 12, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম গাজীকে গুলি করে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন- খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম গাজী নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর লবণচরা থানার মাথাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি লবণচরা থানার কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং রতন গাজীর ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ঢাকাইয়া রফিক’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে রফিকুল ইসলাম গাজী নগরীর দশগেট এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে মাথাভাঙা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পেটে বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মী ও স্বজনরা হাসপাতালে ভিড় করেন। তারা এ ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে রফিকুল ইসলাম গাজীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিএনপি নেতার হত্যাকাণ্ডে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au