বাংলাদেশ

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি জুতাপেটা ও বিগ্রহ ভাঙার হুমকি: জড়িতদের গ্রেপ্তারের দাবি ঐক্য পরিষদের

  • 1:25 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে ফেলার হুমকি এবং একটি মিছিলে শ্রীরামচন্দ্রের ছবিতে জুতাপেটার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটি এ ঘটনাকে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার শামিল উল্লেখ করে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

১৪ জুন(রবিবার) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে স্থাপিত ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি এবং একটি সাম্প্রদায়িক শক্তির মিছিলে শ্রীরামচন্দ্রের ছবিকে জুতাপেটা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, এর মাধ্যমে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।

ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, গত কয়েকদিন ধরে দেশের একটি চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে ফেলার হুমকি দিয়ে আসছে। একই সঙ্গে বিভিন্ন পরিচয় ও ট্যাগ ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে তারা দাবি করেন।

নেতৃবৃন্দের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তা যেকোনো সময় সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নিতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাম্প্রদায়িক উসকানি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

প্রেস বিজ্ঞপ্তিতে সরকারকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যারা সাম্প্রদায়িক উসকানি, ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ঐক্য পরিষদ মনে করে, দেশের শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ জরুরি। সংগঠনটি এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানায়।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে দেশের সকল অসাম্প্রদায়িক নাগরিক, সামাজিক সংগঠন, মানবাধিকারকর্মী এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au