খেলা

১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি

  • 3:52 pm - June 15, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার
১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রকে চিঠি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জুন- চলমান ফুটবল বিশ্বকাপে প্রায় ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছে আর্জেন্টিনা সরকার। সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে এই সমর্থকদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নিতে তালিকা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামে প্রবেশের আগে নিরাপত্তা যাচাইয়ের অংশ হিসেবে এই তালিকা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে বড় একটি অংশের বিরুদ্ধে সন্তানদের নিয়মিত ভরণপোষণ বা চাইল্ড সাপোর্ট বকেয়া রাখার অভিযোগ রয়েছে। পাশাপাশি কিছু ব্যক্তির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ আছে।

এই উদ্যোগটি আর্জেন্টিনা সরকারের ‘সেফ স্ট্যান্ডস’ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। কর্মসূচির লক্ষ্য হচ্ছে, যারা আদালতের নির্দেশ উপেক্ষা করে সন্তানদের মৌলিক দায়িত্ব পালন করেন না কিংবা আইনভঙ্গ করে থাকেন, তাদেরকে ফুটবল স্টেডিয়ামে প্রবেশ থেকে বিরত রাখা।

আর্জেন্টিনা সরকারের মতে, যেসব ব্যক্তি নিজের সন্তানদের ন্যূনতম দায়িত্বও পালন করেন না, তাদের আন্তর্জাতিক ক্রীড়া আসরের মতো বড় আয়োজন উপভোগ করার নৈতিক অধিকার থাকা উচিত নয়।

বুয়েনস আইরেসের মেয়র হোর্হে মাখরি এ বিষয়ে বলেন, কেউ যদি নিজের সন্তানের প্রয়োজন মেটাতে ব্যর্থ হন, তবে তার স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকা উচিত নয়।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে কর্মসূচিটি সম্প্রসারণের পর থেকে আর্জেন্টিনার ১ হাজার ৩২৮টি ফুটবল ম্যাচে নিরাপত্তা যাচাই পরিচালনা করা হয়েছে। এতে ৪০ লাখের বেশি দর্শকের তথ্য যাচাই করা হয় এবং ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে বিদ্যমান গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কেবল নিরাপত্তা নয়, বরং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার একটি নীতিগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে। তবে সমালোচকদের একটি অংশ বলছে, ক্রীড়া দর্শনের সঙ্গে সামাজিক শাস্তিমূলক ব্যবস্থা মিশিয়ে ফেলা বিতর্ক তৈরি করতে পারে।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে রয়েছে। লিওনেল স্কালোনির দল প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচটি আগামী ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় ভিসা-মাস্টারকার্ডে পেমেন্টে অতিরিক্ত চার্জ বন্ধ

অস্ট্রেলিয়ায় কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনার সময় এতদিন যে অতিরিক্ত ‘কার্ড সারচার্জ’ দিতে হতো, তা বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর ২০২৬ থেকে দেশটির ব্যবসাপ্রতিষ্ঠানগুলো…

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au