বিশ্ব

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

  • 3:18 am - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) জয়পুরের শহীদ স্মারকে শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে যান অভিজিৎ দিপকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সমর্থকদের কাঁধে চড়ে সভাস্থলের দিকে যাওয়ার সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার স্কার্ফ টেনে ধরেন এবং তাকে একাধিকবার চড় মারেন। এ সময় তাকে কাঁধ থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়।

ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেও অভিজিৎ দিপকে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন এবং সমর্থকেরা তাকে ঘিরে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন।

হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টু অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, সমাজবিরোধীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পুলিশ ও প্রশাসন পরিস্থিতিকে আরও জটিল করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

দলটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেন, প্রচণ্ড গরমের মধ্যে বিকেল ৩টায় সমাবেশের সময় নির্ধারণ করে প্রশাসন মানুষের অংশগ্রহণ নিরুৎসাহিত করার চেষ্টা করেছে।

হামলার পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে বলেন, তাকে ভয় দেখানো এবং আন্দোলনের মূল ইস্যু থেকে দৃষ্টি সরানোর জন্যই এ হামলা চালানো হয়েছে। তবে তিনি স্পষ্ট করে জানান, কোনো পরিস্থিতিতেই তারা সহিংসতার পথে হাঁটবেন না।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হওয়া অবিচার এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি অব্যাহত থাকবে। তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই চলবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ‘ককরোচ জনতা পার্টি’ মূলত একটি ব্যঙ্গাত্মক সামাজিক-রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম পরে শিক্ষাব্যবস্থার অনিয়ম, নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং বিভিন্ন শিক্ষা-সংক্রান্ত ইস্যুতে আন্দোলনের মুখ হয়ে ওঠে।

অভিজিৎ দিপকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে আন্দোলন আরও জোরালো করা হবে এবং ভবিষ্যতে দিল্লিসহ দেশের বিভিন্ন শহরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au