বাংলাদেশ

লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, কি ঘটেছিল

  • 5:27 pm - June 16, 2026
  • পঠিত হয়েছে:১৫ বার
লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বনির্ধারিত একটি সভাকে ঘিরে এনসিপির সমর্থক ও আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান, ডিম নিক্ষেপ, বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

সোমবার পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেস্তোরাঁর সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল থেকেই সভাস্থলের আশপাশে এনসিপির সমর্থক ও আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

উত্তেজনার মধ্যেই এনসিপির সমর্থক ও কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। নিরাপত্তা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় তিন ঘণ্টা বিলম্বে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছান হাসনাত আবদুল্লাহ। পরে তিনি সভায় বক্তব্য দেন এবং অনুষ্ঠান শেষে একইভাবে পুলিশি নিরাপত্তার মধ্যেই স্থান ত্যাগ করেন।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল বলে জানা গেছে। বিক্ষোভ চলাকালে পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্যও দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে একই দিন বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও আরেকটি উত্তেজনাকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। উপস্থিত লোকজন দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে এনসিপির এক সমর্থকের সঙ্গে শাহ শামীমের আরও এক দফা উত্তেজনাকর বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে জানা যায়।

ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করে, হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু সমর্থক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি এবং উসকানিমূলক আচরণের চেষ্টা করেছেন। সংগঠনটি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে দাবি করে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভয়ভীতি প্রদর্শন ও উসকানির মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। তবে এসব কর্মকাণ্ডে তারা বিচলিত নন এবং রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেয়নি।

তার দাবি, ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ছাত্র ও তরুণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন। তবে সংগঠনের পক্ষ থেকে কোনো বিক্ষোভ বা প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়নি।

লন্ডনে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মতভেদকে কেন্দ্র করে বিদেশের মাটিতেও উত্তেজনা ও সংঘাতের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

গাইবান্ধায় রামমূর্তি ঘিরে উত্তেজনা ও হুমকি: সরকার নীরব কেন?

মেলবোর্ন, ১৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন রামমূর্তি ঘিরে নতুন করে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক–সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মন্দির…

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ করেছেন প্রতিমন্ত্রী

মেলবোর্ন, ১৬ জুন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকায় নতুন ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলের এক…

গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, নকআউট পর্বতেও অনিশ্চয়তা

মেলবোর্ন, ১৬ জুন- চোটের কারণে চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তারকা ফরোয়ার্ড নেইমার। প্রথম ম্যাচ মিস করার পর এবার নিশ্চিত…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে রাজনৈতিক ও কৌশলগত সংকটের মুখে ইসরায়েল

মেলবোর্ন, ১৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণার পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছেন…

গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

মেলবোর্ন, ১৬ জুন- গাইবান্ধার পলাশবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। জড়িতদের…

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au