বিশ্ব

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

  • 8:55 pm - June 22, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুন-  প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে দেশটিতে প্রবেশের জন্য ভিসা নিতে আগের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হবে। মুদ্রাস্ফীতি, বিনিময় হার পরিবর্তন এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) ভিসার ফি তিন হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় পাঁচ গুণ বেশি। একইভাবে বহুবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসার ফি ছয় হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর ভিসা ফি পুনর্মূল্যায়ন করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন, মূল্যস্ফীতি এবং ইয়েনের বিনিময় মূল্যের ওঠানামার কারণে এই পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। তবে সরকারের বিশ্বাস, ভিসা ফি বৃদ্ধি সত্ত্বেও বিদেশি পর্যটকদের আগ্রহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

বিশ্লেষকদের মতে, করোনা মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হয়ে আসা এবং জাপানি মুদ্রা ইয়েনের দুর্বলতার কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত বছর রেকর্ড চার কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক জাপান সফর করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

শুধু ভিসা ফি নয়, বিদেশিদের জন্য আরও কয়েকটি অভিবাসন ও আবাসনসংক্রান্ত খরচও বাড়ানো হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমতির আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে। এছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদনেও সর্বোচ্চ এক লাখ ইয়েন পর্যন্ত ফি দিতে হতে পারে।

জাপান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি উন্নত অর্থনীতির অন্যান্য দেশের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মনে করছেন, অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক কাঠামো আধুনিক করাও জরুরি হয়ে উঠেছে।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে এর মূল্য প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন খাতে নতুন নীতিমালা গ্রহণ করছে, যার অংশ হিসেবেই ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au