খেলা

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

  • 2:27 am - June 23, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সময় টিভি। এছাড়া দর্শকরা টফি এবং বায়োস্কোপ অ্যাপের মাধ্যমেও খেলা উপভোগ করতে পারবেন।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়ে নকআউট পর্বের পথ আরও মসৃণ করতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা। অন্যদিকে ইউরোপীয় দল অস্ট্রিয়াও চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার লড়াইয়ের ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। দুই দল এর আগে মাত্র দুইবার মুখোমুখি হয়েছে এবং দুটিই ছিল প্রীতি ম্যাচ। তবে সেই দুই ম্যাচের একটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অসাধারণ পারফরম্যান্সের কারণে।

১৯৮০ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রাটার স্টেডিয়ামে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে তরুণ ম্যারাডোনা আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৫-১ গোলের বড় জয় এনে দেন। আর্জেন্টিনার হয়ে বাকি দুটি গোল করেছিলেন সান্তিয়াগো সান্তামারিয়া এবং লিওপোলদো জাসিন্তো লুকে।

এর ঠিক এক দশক পরে, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আবারও দেখা হয় দুই দলের। ভিয়েনার বিখ্যাত আর্নস্ট হাপেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল।

আজকের ম্যাচটি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার তৃতীয় মুখোমুখি লড়াই। তবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামছে তারা। ফলে ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, দুই দেশের ফুটবল ইতিহাসেও একটি নতুন অধ্যায় হয়ে থাকবে।

বিশ্বচ্যাম্পিয়নদের তারকা-সমৃদ্ধ স্কোয়াড এবং অস্ট্রিয়ার শৃঙ্খলাবদ্ধ ফুটবলের দ্বৈরথে ডালাসে জমে উঠতে পারে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় একটি ম্যাচ। এখন দেখার বিষয়, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জয় ধরে রেখে নকআউটের দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারে কি না।

এই শাখার আরও খবর

নীতিমালা ভেঙে বাংলাদেশের ১৯ আইনশৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজে মনিটাইজেশন দিয়েছে মেটা

বাংলাদেশের অন্তত ১৯টি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ফেসবুক পেজকে মনিটাইজেশন সুবিধা দিয়েছে মেটা। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব নীতিমালা অনুযায়ী সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর কনটেন্ট থেকে আয় করার…

বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার ও জনগণের কণ্ঠ ফিরিয়ে আনার আহ্বান শেখ হাসিনার

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও অর্থনৈতিক মুক্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণকেই নির্ধারণ করতে হবে এবং জনগণের…

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর যারা

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের এই বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ…

যা আছে বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্রে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।…

নারায়ণগঞ্জে ঘরে ছিটকিনি লাগিয়ে আগুন, স্ত্রী-সন্তানসহ দগ্ধ তিনজন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে তার স্ত্রী, শিশুসন্তান ও শাশুড়ি দগ্ধ হয়েছেন। গুরুতর…

কক্সবাজারে শিশুর কান্নায় হোটেল কক্ষে মিলল মায়ের লাশ

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে কুলছুমা আক্তার (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au