বাংলাদেশ

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

  • 7:12 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:১৩ বার
মৃত নুরুল আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের মাত্র এক দিন পর বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও তার পরিবারে নানা প্রশ্ন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মৃত নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন বলে জানা গেছে। তিনি ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার আসামি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গোয়েন্দা পুলিশের একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানায় নিয়ে যায়। পরে আদালতের মাধ্যমে বিকেলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছিল।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বুধবার সকালে নুরুল আলম হঠাৎ অসুস্থ বোধ করেন। তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কথা জানান। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্র জানায়, মৃত্যুর সনদে শ্বাসকষ্টজনিত জটিলতাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ বিষয়ে জেল সুপার ইকবাল হোসেন বলেন, নুরুল আলমকে কারাগারে আনার সময় তিনি স্বাভাবিক ও সুস্থ ছিলেন। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাতেও তিনি কোনো শারীরিক সমস্যার কথা জানাননি। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

অন্যদিকে নুরুল আলমের পরিবার তার গ্রেপ্তার ও মৃত্যুর ঘটনাকে ঘিরে ভিন্ন দাবি করেছে। তার ভাই নূর মোহাম্মদ বলেন, এলাকায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপি ও জামায়াতের কয়েকজন স্থানীয় নেতার সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। মঙ্গলবার সাতকানিয়া ভূমি অফিসে ওই জমি নিয়ে শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন নুরুল আলম। সেখান থেকেই গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

নূর মোহাম্মদের দাবি, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা ছিল না এবং জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে হয়রানির শিকার হতে হয়েছে। তিনি বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। গ্রেপ্তারের পর এত দ্রুত তার মৃত্যু হওয়ায় আমরা উদ্বিগ্ন ও মর্মাহত।”

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা নুরুল আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে আদালতে পাঠানো হয়। থানায় থাকা অবস্থায় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তাকে কোনো ধরনের মারধর করা হয়নি। আদালতের নির্দেশে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে নুরুল আলমের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্নও দেখা দিয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই শাখার আরও খবর

আবাসিক সম্পত্তিতে এসএমএসএফ ঋণ নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২৪ জুন- অস্ট্রেলিয়ায় আবাসিক সম্পত্তিতে বিনিয়োগের জন্য স্ব-পরিচালিত অবসর তহবিল (এসএমএসএফ) থেকে নতুন ঋণ গ্রহণের সুযোগ বন্ধ করতে সম্মত হয়েছে দেশটির সরকার। ক্ষমতাসীন লেবার…

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মেলবোর্ন, ২৪ জুন– মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের…

‘ধর্ম অবমাননার’ অভিযোগে হিন্দু যুবক আটক, বাড়িতে হামলা-মন্দিরে ভাঙচুর

মেলবোর্ন, ২৪ জুন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক হিন্দু যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর উত্তেজিত জনতার হামলায় বাড়ি, দোকান ও একটি…

মোংলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারী-পুরুষসহ ৭ জন আহত

মেলবোর্ন, ২৪ জুন- মোংলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ সংখ্যালঘু এক পরিবারের সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার মিঠাখালী ইউনিয়নের…

ফুটবল বিশ্বকাপে যেভাবে ‘সুরের মুখ’ হয়ে উঠলেন শাকিরা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বসঙ্গীতের ইতিহাসে খুব কম শিল্পীই আছেন যারা ক্রীড়াঙ্গনের সঙ্গে এত গভীরভাবে জড়িয়ে পড়েছেন। কলম্বিয়ার গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী শাকিরা তাদের মধ্যে অন্যতম।…

শিগগিরই খুলছে না মালয়েশিয়ার শ্রমবাজার, বাধা কোথায়

মেলবোর্ন, ২৪ জুন- বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগোলেও তা দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au