বাংলাদেশ

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

  • 8:55 pm - June 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন-  জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে রিমান্ড আবেদন করা হতে পারে।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে মমতাজ বেগমের আইনজীবীরা এ আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন রাজধানীর মিরপুর এলাকার সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনে অংশ নেন। অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমন করতে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা বিক্ষোভকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর মুক্তার হোসেন মিরপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তদন্তের এক পর্যায়ে মমতাজ বেগমের নাম সন্দেহভাজন হিসেবে উঠে এলে তাকে মামলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয় পুলিশ।

এর আগে ২০২৫ সালের ১২ মে গভীর রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

বাংলাদেশের লোকসংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন তিনি। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।

তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও দলীয় এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

সাম্প্রতিক সময়ে জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক মামলায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় মমতাজ বেগমের বিরুদ্ধে দায়ের হওয়া এই হত্যাচেষ্টা মামলাটিও এখন তদন্তাধীন রয়েছে।

এই শাখার আরও খবর

শ্রমিক আন্দোলন ঘিরে বাংলাদেশে ফের ক্ষমতার পালাবদলের আশঙ্কা কতটা?

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে আবারও রাজনৈতিক ক্ষমতার পালাবদলের চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা উঠে এসেছে নর্থইস্ট নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদনে।…

নেতানিয়াহুর জোটে ভাঙন, রোববার সরকার গঠনের দায়িত্ব পেতে পারেন আইজেনকোট

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের জন্য রোববারের মধ্যে একজন প্রার্থীকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী নেতা ও সাবেক…

চুয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লিখল ছাত্রীরা, পুলিশের জিজ্ঞাসাবাদ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা…

ইতালীয় প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফর, ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগে নতুন করে আলোচনা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য ইউরোপীয় নির্মিত বহুমুখী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইতালির একটি উচ্চপর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের ঢাকা সফরকে কেন্দ্র…

‘১৩ নভেম্বর পৃথিবীর ধ্বংস’: ৬৬ বছর আগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে আলোচনা কেন?

২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার। দিনটি যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি আরব গণমাধ্যমে ততই নতুন করে আলোচনায় আসছে ‘পৃথিবীর ধ্বংস’ বা মহাপ্রলয়ের একটি…

ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন, পদত্যাগের খবর নাকচ করলেন রুবিও ও হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে রদবদলের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au