বিশ্ব

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের

  • 12:23 am - June 25, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকার ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবথ বিচ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৬৬ বছর বয়সী এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কোস্টাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী স্টেফানি লুইস মেরিল্যান্ড অঙ্গরাজ্যের পোটোম্যাক এলাকার বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, স্টেফানি লুইস একটি ইলেকট্রিক মোটরসাইকেল চালিয়ে নির্ধারিত সাইকেল লেন ধরে দক্ষিণমুখী পথে যাচ্ছিলেন। একই সময়ে একটি পিকআপ ট্রাক কোস্টাল হাইওয়ের দক্ষিণমুখী মূল সড়ক দিয়ে চলছিল।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, একপর্যায়ে স্টেফানি লুইস সাইকেল লেন ছেড়ে মূল সড়কে প্রবেশ করেন। তখনই তার মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ট্রাকটির সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থল ও আশপাশের এলাকা দীর্ঘ সময়জুড়ে নিরাপত্তা বেষ্টনীর আওতায় রাখা হয়।

দুর্ঘটনার তদন্তের স্বার্থে কোস্টাল হাইওয়ের ওই অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

ডেলাওয়্যার স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। ট্রাকচালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, তা তদন্ত শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোস্টাল হাইওয়ে অঞ্চলে যানবাহনের চাপ তুলনামূলক বেশি থাকে। ফলে সাইকেল ও মোটরসাইকেল আরোহীদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। স্টেফানি লুইসের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সুত্রঃ সিবিএস নিউজ

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au