বিশ্ব

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

  • 9:00 pm - June 28, 2026
  • পঠিত হয়েছে:১২৪ বার
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশিদের উদ্দেশে ভিসা জালিয়াতি ও ভুয়া চাকরির প্রলোভন সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা ও চাকরি নিয়ে প্রতারণার ঘটনা বেড়েছে। তাই ভিসা আবেদনকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (২৮ জুন) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানায়, নিশ্চিত ভিসা, দ্রুত ভিসা অনুমোদন কিংবা চাকরির নিশ্চয়তার নামে অনেক প্রতারক সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এসব প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি, এজেন্সি বা মধ্যস্থতাকারী শতভাগ ভিসা নিশ্চিত করতে পারে না। ভিসা আবেদন সম্পূর্ণভাবে নির্ধারিত নিয়ম ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিসা জালিয়াতি বা প্রতারণার সন্দেহ হলে তা গোপনীয়ভাবে ব্রিটিশ কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। এ জন্য BangladeshVisaFraud@fcdo.gov.uk ই-মেইলে অভিযোগ পাঠানোর আহ্বান জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এ ছাড়া যুক্তরাজ্যের ভিসা, অভিবাসন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ও হালনাগাদ তথ্য জানতে শুধুমাত্র যুক্তরাজ্য সরকারের সরকারি ওয়েবসাইট www.gov.uk ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ হাইকমিশন বলেছে, ভুয়া প্রতিশ্রুতি, জাল কাগজপত্র কিংবা অবৈধ উপায়ে ভিসা পাওয়ার চেষ্টা আবেদনকারীর জন্য গুরুতর আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। তাই বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা ভ্রমণের উদ্দেশ্যে আবেদনকারীদের সব তথ্য যাচাই করে কেবল সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au